সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নার্সের বাড়িতে ঢুকে তাঁর দুই সন্তানকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে বিহারে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনার জানিপুর এলাকায় বাস ওই নার্সের। তাঁর নাম শোভা দেবী। তিনি পাটনা এইইমসে কর্মরত। এদিন সকালে তাঁর দুই সন্তান অংশ এবং অঞ্জলি স্কুলে গিয়েছিল। বেলায় স্কুল থেকে ফিরতেই একদল দুষ্কৃতী তাদের বাড়িতে প্রবেশ করে। অভিযোগ, বাড়ির ভিতরেই অংশ এবং অঞ্জলিকে জীবন্ত পুড়িয়ে দেয় তারা। তারপরই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ দু’টিকে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। হঠাৎ কেন দুষ্কৃতীরা ওই নার্সের বাড়িতে প্রবেশ করে এই কাণ্ড ঘটাল? তাঁদের পরিচয়ই বা কী? সেসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা চলছে।
পুলিশের এক আধিকারিক বলেন, “খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছই। দুষ্কৃতীদের পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে।”
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের