সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় সাংসদকে ধাক্কা মারার অভিযোগে রাহুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। শুক্রবার সেই মামলা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিল দিল্লি পুলিশ। ফলে বাবাসাহেব আম্বেদকরকে কেন্দ্র করে সংসদের অন্দরে ঘটা লজ্জাজনক ঘটনায় এবার চাপ বাড়ল বিরোধী দলনেতার।
ঘটনার সূত্রপাত সংসদে অমিত শাহের ভাষণকে কেন্দ্র করে রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শাহ বলেন, ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর…। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’’ এর পর শাহের বিরুদ্ধে অম্বেদকর-অবমাননার অভিযোগ তুলে সরব হয় কংগ্রেস-সহ বিরোধীরা। বৃহস্পতিবার লোকসভায় সেই বিক্ষোভ ঘিরে উত্তাল হয় পরিস্থিতি। শাসক ও বিরোধী দলের ধাক্কাধাক্কিতে আহত হন ওড়িশার বালেশ্বরের সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী। তিনি অভিযোগ করেন রাহুল তাঁকে ধাক্কা মারেন। আহত হন বিজেপি সাংসদ মুকেশ রাজপুত।
এই ঘটনায় বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ, হেমঙ্গ যোশী ও অনুরাগ ঠাকুর সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর ভিত্তিতে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। জানা যায়, বিএনএস ১১৭, ১১৫, ১২৫, ১৩১, ১৫১ ও ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়। অবশেষে এই মামলা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিল দিল্লি পুলিশ। অনুমান করা হচ্ছে, দিল্লি পুলিশের দায়ের করা একের পর এক অপরাধমূলক মামলায় বিপদ বাড়তে চলেছে রাহুলের।
যদিও রাহুলের দাবি, ‘তিনি সংসদের ভিতরে যাওয়ার চেষ্টা করছিলেন তখন তাঁকে আটকান বিজেপি সাংসদরা। তাঁকে ধাক্কা দেওয়ার পাশাপাশি হুমকি দেওয়া হয়। রাহুলের অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীকেও ধাক্কা দেওয়া হয়েছে। এটা সংসদ, ফলে এখানে যাওয়ার অধিকার আমাদের রয়েছে। মুখ্য বিষয় এটাই যে সংসদের ভিতর সংবিধান ও বাবাসাহেব আম্বেদকরকে অপমান করা হয়েছে।’
সর্বশেষ খবর
-
ভারত সীমান্তে জমি লিজ দেওয়া হচ্ছে বাংলাদেশিদের! তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসল বিএসএফ
-
ক্রীড়া দিবসে তরুণ প্রজন্মকে ‘খেলো ইন্ডিয়া’র বিশেষ বার্তা দেবেন মোদি, থাকবেন বাইচুং-সাইনারাও!
-
দিল্লিতে ফের সরকার বিরোধী আন্দোলনের ডাক ‘আরশোলা’দের, প্রতিবাদের নামে বিক্ষোভের ছক!
-
‘দাদাগিরি’র মঞ্চে রুক্মিণী, শুভশ্রী আর ইধিকা পালকে একসঙ্গে চাইবেন? দেব বললেন…
-
বিপজ্জনক পথকুকুরদের ইউথেনেশিয়া! ‘সুপ্রিম’ নির্দেশে নয়া পদক্ষেপ কেরল সরকারের