সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মে মাসে অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান দু’দেশই পরস্পরের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে। এর জেরে সমস্যায় পড়েছে ভারতীয় বিমান সংস্থাগুলি। মূলত ইউরোপ এবং আমেরিকায় যাওয়ার জন্য ঘুরপথে যেতে হচ্ছে বিমানগুলিকে। ফলে আর্থিক ক্ষতি হচ্ছে সংস্থাগুলির। বিষয়টি নিয়ে এবার মুখ খুলল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় গত ৫ মাসে তাদের প্রায় ৪ হাজার কোটি ক্ষতি হয়েছে।
বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার সিইও। তিনি বলেন, “পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ইউরোপ এবং আমেরিকাগামী বিমানগুলিকে ঘুরপথে যেতে হচ্ছে। ফলে বেশি পরিমাণে জ্বালানি লাগছে। তাই খরচও বাড়ছে। গত পাঁচ মাসে বিমানসংস্থার প্রায় ৪ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, ঘুরপথে যাওয়ার কারণে গন্তব্যে পৌঁছতে সময়ও বেশি লাগছে।” এয়ার ইন্ডিয়ার দাবি, বিমান প্রতি ৬০ থেকে ৯০ ঘণ্টা সময় এখন অতিরিক্ত লাগছে।
উল্লেখ্য, দুই দেশের আকাশসীমায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই সংঘাতের সূত্রপাত পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে। পহেলগাঁওয়ে হামলার পর ২৩ এপ্রিল ভারতের জন্য পাক আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। এর পালটা পদক্ষেপ করে ভারতও। এরপর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ও সংঘর্ষবিরতি ঘটলেও আকাশসীমায় নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি।
সর্বশেষ খবর
-
লাস্ট ডান্সেও অধরা মাধুরী, স্পেনের কাছে হেরে শূন্য হাতেই বিশ্বকাপকে চিরবিদায় রোনাল্ডোর
-
কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?
-
চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী
-
বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩
-
নদীর চড় দখল করে বেআইনি নির্মাণ! ক্রমেই বাড়ছে হড়পা বানের আশঙ্কা