সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্তেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে। এই আবহে এবার পাঞ্জাব সীমান্ত থেকে এক পাক নাগরিককে গ্রেপ্তার করল বিএসএফ। ধৃতের নাম হুসনাইন। তাঁকে পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, ওই পাক নাগরিক গত ৩ মে গভীর রাতে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। সে সময় তাঁকে পাকড়াও করে বিএসএফ। ধৃত পাকিস্তানি নাগরিক বর্ডার আউট পোস্টের (BOP) কাছে একটি ঝোঁপে লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে পাক নাগরিকের পরিচয়পত্র, ৪০ পাকিস্তানি রুপি উদ্ধার করা হয়েছে। ধৃত গুজরানওয়ালার বাসিন্দা। কী কারণে সে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল তা এখনও জানা যায়নি। এই বিষয়ে জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গত শনিবার রাজস্থানে আটক হন এক পাকিস্তানি রেঞ্জার। তার আগে গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে পাক রেঞ্জার্সরা এক বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যায়। পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি হওয়া বিএসএফের ওই কনস্টেবল পূর্ণমকুমার সাউ বাংলার রিষড়ার বাসিন্দা।
অবিলম্বে তাঁর মুক্তির জন্য কেন্দ্রের কাছে যাবতীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পূর্ণমকে পাক রেঞ্জার্সের হাত থেকে ছাড়াতে একাধিকবার ফ্ল্যাগ মিটিং করেছে বিএসএফ। তার পরেও এখনও পর্যন্ত তাঁকে ছাড়েনি পাকিস্তান। এরই মধ্যে এক পাক রেঞ্জারকে পাকড়াও করার পর আরও এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করল বিএসএফ।
সর্বশেষ খবর
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা