সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সীমান্তরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাক সেনা। যদিও এর ফল ভুগতে হল তাদেরই। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, বুধবার জবাবি গুলিবর্ষণে বেশ কয়েক জন পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধার সেক্টরে দুই তরফ থেকে গোলাগুলি চলে বুধবার।
ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, আচমকা ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালায় পাক সেনা। এর পরই জবাব দেওয়া হয় ভারতীয় সেনার তরফে। সংঘর্ষের পরেই সীমান্তপাড়ের ক্ষয়ক্ষতি জানা না গেলেও পরে ভারতীয় সেনার আধিকারিকরা জানান, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওপারে। বহু হতাহতের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, একদিন আগে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে আইইডি বিস্ফোরণ ঘটনায় জঙ্গিরা। ওই ঘটনায় দুই জওয়ানের মৃত্যু হয়েছিল। এর পরই সীমান্তরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাক সেনা।
২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। এর পর থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বিরল। চলতি বছরে এটাই প্রথম সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন। এদিকে অন্য একটি ঘটনায় সীমান্ত এলাকায় ল্য়ান্ডমাইন বিস্ফোরণে আহত হয়েছেন এক সেনা জওয়ান। আহত ওই জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ খবর
-
২০০ কোটির মালিক টুলুর খোঁজে গ্রামে গ্রামে মাইকিং পুলিশের, বাড়িতেও লাগানো হল নোটিস
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ