Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Pahalgam Terror Attack

ভারতবিরোধী প্ররোচনায় নিষিদ্ধ একাধিক পাক ইউটিউব চ্যানেল, শোয়েবের ঘাড়েও খাঁড়ার কোপ

জঙ্গি হামলাকে বিদ্রোহী হামলা বলে উল্লেখ করায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'বিবিসি'কেও সতর্ক করেছে কেন্দ্র।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ১৬:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ১৬:০৭

options
link
ভারতবিরোধী প্ররোচনায় নিষিদ্ধ একাধিক পাক ইউটিউব চ্যানেল, শোয়েবের ঘাড়েও খাঁড়ার কোপ zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। নিষিদ্ধ করা হল পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল (Pakistani Youtube Channel Blocked)। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের বিরুদ্ধে লাগাতার প্ররোচনার জেরে ওই চ্যানেলগুলির বিরুদ্ধে পদক্ষেপ নিল সরকার। নিষিদ্ধ চ্যানেলগুলির তালিকায় রয়েছে পাকিস্তানের প্রথম শ্রেণির সংবাদমাধ্যম ‘ডন’। এছাড়াও নিষিদ্ধ হয়েছে প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেল। যার সাবস্ক্রাইবার সাড়ে তিন মিলিয়নের বেশী।

পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ২৬ জনের মৃত্যুর ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি দিয়েছে ভারত। বাতিল করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য। এই আবহেই ভারতের বিরুদ্ধে লাগাতার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিল পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলো। ভারতীয় সেনা ও নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে প্রচার চালানোর পাশাপাশি সাম্প্রদায়িক উস্কানিমূলক কনটেন্ট ছড়ানো হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ নিল সরকার। ভারতে যে চ্যানেলগুলি নিষিদ্ধ হয়েছে তার মধ্যে রয়েছে, ডন, সামা টিভি, এআরওয়াই নিউজের মতো চ্যানেলগুলি। পাশাপাশি ইর্শাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফরূক-এর মতো পাক সাংবাদিকদের চ্যানেল নিষিদ্ধ হয়েছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, নিষিদ্ধ করা হয়েছে শোয়েব আখতারের চ্যানেল। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

Advertisement

পাক ইউটিউব চ্যানেলের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘বিবিসি’-এর তীব্র সমালোচনার পাশাপাশি তাদের সতর্কবার্তা দিয়েছে ভারত। পহেলগাঁও হামলার ঘটনাকে ‘জঙ্গি হামলা’ না বলে ‘মিলিট্যান্ট অ্যাটাক’ বা ‘বিদ্রোহীদের হামলা’ বলে উল্লেখ করেছিল বিবিসি। ঘটনার জেরে তাদের চিঠি পাঠিয়ে এই শব্দ ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেছে মোদি সরকার। কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পহেলগাঁও হামলা নিয়ে এই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের উপর নজর রাখবে সরকার। যদি প্রয়োজন হয় তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.