Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Engineering Graduate

৫০০ সংস্থায় আবেদন, তবুও মেলেনি চাকরি! পেটের দায়ে কী করছেন ইঞ্জিনিয়ার?

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সংশ্লিষ্ট পোস্ট ঘিরে দেশে কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক মাথা চাড়া দিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১৫:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১৫:৩১

options
link
৫০০ সংস্থায় আবেদন, তবুও মেলেনি চাকরি! পেটের দায়ে কী করছেন ইঞ্জিনিয়ার? zoom
ছবি: এআই দ্বারা নির্মিত।
Advertisement

ফার্স্ট ডিভিশন পেয়ে কম্পিউটার সায়েন্সে স্নাতক। তারপর অন্তত ৫০০টি সংস্থায় চাকরির আবেদন করেও কোনও সাড়া মেলেনি। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সংশ্লিষ্ট পোস্ট ঘিরে দেশে কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক মাথা চাড়া দিয়েছে।

নীরজ নামে এক যুবক তাঁর এক্স হ্যান্ডলে পোস্টটি করেছেন। সম্প্রতি তিনি একটি র‍্যাপিডো বাইকে উঠেছিলেন। চালকের সঙ্গে কথা বলার পরই তিনি তাঁর পরিস্থিতি জানতে পারেন। নীরজ তাঁর পোস্টে দাবি করেছেন, বাইকের চালক একজন ইঞ্জিনিয়ার। স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করে তিনি চাকরির খোঁজ শুরু করেন। কিন্তু প্রায় ৫০০ সংস্থায় চাকরির আবেদন করার পরও কোনও সাড়া মেলেনি। একসময়ে নিজের জমানো অর্থও শেষ হয়ে যায়। এরপর বাধ্য হয়ে পেট চালাতে তিনি র‍্যাপিডোতে যোগ দেন। প্রতিদিন সকাল ৬টা থেকে তিনি কাজ করেন। তবে তিনি হাল ছাড়েননি। এখনও তিনি চাকরির সন্ধান চালিয়ে যাচ্ছেন। 

Advertisement

তাৎপর্যপূর্ণ বিষয় হল ওই যুবকের বাবা-মা একথা জানেন না। তাঁরা মনে করেন তাঁদের পুত্র চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু বাস্তবে পরিবারের অজান্তেই তিনি প্রতিদিন র‍্যাপিডো বাইক চালিয়ে উপার্জন করছেন। এই পোস্টটি ভাইরাল হওয়ার পরই বহু নেটিজেন ভারতের বর্তমান চাকরির বাজার, বিশেষ করে নতুন ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকের কথায়, “ডিগ্রি থাকলেই এখন আর চাকরি পাওয়া যায় না। প্রযুক্তি ক্ষেত্রে নিয়োগের গতি কমে যাওয়া, অভিজ্ঞদের চাহিদা এবং তীব্র প্রতিযোগিতার কারণে বহু দক্ষ তরুণ-তরুণী বর্তমানে চাকরি পাচ্ছেন না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.