ফুচকার ভিতরে বিষ! তেলেঙ্গানায় অসুস্থ ২০ জন শিশু। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার জনপ্রিয় দোকানে ফুচকা খেতে জরো হয়েছিল শিশুরা। হইহই আনন্দে ফুচকা খেয়ে বাড়ি ফেরে তারা। পরদিন ভোর থেকে প্রচন্ড শারীরিক অসুস্থতা দেখা দেয়। বমি ও পেটের যন্ত্রণা মাত্রা ছাড়া হওয়ায় স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি তেলেঙ্গানার রাজান্না সিরসিলা জেলার। শিশু-কিশোরদের অভিভাবকরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় এলাকারই একটি দোকান থেকে ফুচকা খেয়েছিল ছোটরা। এরপর মঙ্গলবার ভোরের দিকে অসুস্থ হয়ে পড়ে ২০ জন শিশু-কিশোর। তীব্র পেটের যন্ত্রণা ও বমি শুরু হয় তাদের। গ্রামে অসুস্থ শিশুর সংখ্যা বাড়ছে দেখে অতঙ্কিত হয়ে পড়েন মা-বাবারা। দ্রুত সরকারি জেলা হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাদের। ২০ জনের বেশি শিশুকে একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
অসুস্থ শিশু-কিশোরদের অভিভাবকদের অভিযোগ, আগের সন্ধ্যায় ফুচকার খাওয়ার কারণেই অসুস্থ হয়েছে ছেলেমেয়েরা। যদিও স্থানীয় প্রশাসনের তরফে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। হাসপাতালের চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন শিশুদের। তাদের অবস্থা এখন স্থীতিশীল বলেই জানা গিয়েছে। পুলিশ তদন্ত করে দেখেছে, ফুচকায় বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়েছে শিশুরা, নাকি অন্য় কারণ রয়েছে। খাবারের নমুনা পরীক্ষা করার পরেই বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন।
সর্বশেষ খবর
-
ভেঙেছে হাওড়ার পুর পরিষেবা! ‘অপদস্ত করতেই বর্ষার আগে পালিয়েছেন মেয়র, কাউন্সিলররা’, দাবি অগ্নিমিত্রার
-
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্কে চিঠি ‘কোষাধ্যক্ষ’ অরূপের, দিদির ‘বিশ্বাস’ ভাঙলেন তিনিও?
-
টলিউডের উন্নয়নে নয়া কমিটিতেও ঠাঁই দেবের, হিরণের খোঁচা, ‘সৌজন্যের রাজনীতি শিখুন!’
-
বাজেট অধিবেশনে পাশাপাশি বসবে তৃণমূলের দুই গোষ্ঠী! ঋতব্রতর সঙ্গে প্রথম সারিতে শোভনদেবও
-
এ যেন মহাতারকাদের বিশ্বকাপ! পেনাল্টি বিতর্ক এড়িয়ে জোড়া গোল কেনের, ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড