Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Indian citizenship

মোদি জমানায় চরমে ‘ব্রেন ড্রেন’, প্রতি বছর দেশ ছাড়ছেন দু’লক্ষের বেশি ভারতীয়, সংসদে মানল কেন্দ্র

বিকশিত ভারতের উদ্বেগ ‘ব্রেন ড্রেন।’

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৫, ১৫:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৫, ১৫:২৯

options
link
মোদি জমানায় চরমে ‘ব্রেন ড্রেন’, প্রতি বছর দেশ ছাড়ছেন দু’লক্ষের বেশি ভারতীয়, সংসদে মানল কেন্দ্র zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: CAA’র মাধ্যমে ভিনদেশিদের নাগরিকত্ব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ভারত সরকার। SIR-এর মাধ্যমে দেশে বিদেশি অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের কাজটাও চলছে জোরকদমে। দেশজুড়ে চলছে কর্মযজ্ঞ। কিন্তু এসবের মধ্যে যেটা অলক্ষ্যে থেকে যাচ্ছে সেটা হল প্রতিবছর বৈধ ভারতীয়দের দেশত্যাগ। নরেন্দ্র মোদি সরকারের দেওয়া পরিসংখ্যানই বলছে প্রতি বচর ২ লক্ষেরও বেশি ভারতীয় দেশ ছাড়ছেন। গত ১৪ বছরে ২০ লক্ষের বেশি ভারতীয় দেশ ছেড়েছেন। পাঁচ বছরে সংখ্যাটা প্রায় ৯ লক্ষ। ২০২২ সাল থেকে নিয়মিত ভারত ছাড়ছেন ২ লক্ষের বেশি মানুষ।

ভারতীয়দের নাগরিকত্ব ছাড়ার প্রবণতা:
২০২৪: ২,০৬,৩৭৮ জন
২০২৩: ২,১৬,২১৯ জন
২০২২: ২,২৫,৬২০ জন
২০২১: ১,৬৩,৩৭৯ জন
২০২০: ৮৫.২৫৬ জন

Advertisement

সচরাচর নাগরিকরা এভাবে দেশ ছাড়েন বিদেশে ভালো চাকরি বা ব্যবসার সুযোগ পেলেই। বিদেশি সংস্থায় মোটা মাইনের চাকরি বা অন্য দেশে ভালো সুযোগ-সুবিধার আশায় অনেক সময় দেশের সেরা মেধাবিরা ভিনদেশে পাড়ি দেন। যাকে বলা হয়, ‘ব্রেন ড্রেন’। এই ‘ব্রেন ড্রেন’ যে কোনও উন্নয়নশীল দেশের জন্য সমস্যার ও উদ্বেগের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর দাবি করেন, তাঁর আমলে নাগরিকদের জীবনযাত্রার মান বেড়েছে। কমেছে জটিলতা। কিন্তু যেভাবে ভারতের ব্রেন ড্রেন হচ্ছে, সেটা অন্তত উলটো কথা বলছে। সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রক বলছে, ২০১১ থেকে ২০২১ পর্যন্ত প্রতি বছর নাগরিকত্ব ত্যাগের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৪৫ হাজারের মধ্যে ঘোরাফেরা করেছে। এর মধ্যে বছর তিনেক কংগ্রেসি শাসন ছিল। ২০২২ সাল থেকে সংখ্যাটা প্রতিবছর ২ লক্ষের বেশি।

কিন্তু কেন দেশ ছাড়ছেন এত নাগরিক?
ওয়াকিবহাল মহলের মতে, গত কয়েক বছরে ভারতের করকাঠামো জটিল হয়েছে। ভালো কাজের সুযোগ কমছে। তাছাড়া দূষণ, অসহিষ্ণুতা, হিংসা, জঙ্গি হানার মতো ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে শিক্ষিত, উচ্চাকাঙ্ক্ষী ভারতীয়দের মধ্যে। যদিও সরকারিভাবে বিদেশমন্ত্রক কোনও কারণ ব্যাখ্যা করেনি। মন্ত্রকের বক্তব্য, ব্যক্তিগত কারণেই অনেকে ভারতের নাগরিকত্ব ত্যাগ করছেন। তাছাড়া দ্বৈত নাগরিকত্ব না থাকা এর অন্যতম কারণ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.