সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার জবাব অপারেশন সিঁদুর (Operation Sindoor)। মধ্যরাতে পাক জঙ্গিঘাঁটিতে হামলা ভারতের। পাকিস্তান ও পাক (India-Pakistan) অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। প্রত্যাঘাতের পরই এক্স হ্যান্ডেলে সেনার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, খতম ৮০ জঙ্গি। ইতিমধ্যেই পাকিস্তানের তরফে হামলার কথা স্বীকার করা হয়েছে। যোগ্য জবাবের হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পহেলগাঁও হামলার (Pahalgam Attack) পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছে। এরই মাঝে মঙ্গলবার পহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর ভারতীয় সেনার। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়েছে। তাতে জানানো হয়, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই আঘাত করা হয়েছে।
‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর পরই এক্স হ্যান্ডলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ লিখেছেন, ‘ভারত মাতা কী জয়!’ এদিকে রাতেই হামলার কথা স্বীকার করেছে পাকিস্তান। পাক সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে তোপ দাগা হয়েছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পালটা ‘যোগ্য জবাব’-এর হুঁশিয়ারি দিয়েছেন।
भारत माता की जय!
— Rajnath Singh (@rajnathsingh) May 6, 2025
সর্বশেষ খবর
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য
-
নেপালে খোঁজ মিলল বাংলার দু’জনের, বাকিদের কী খবর? টিম পাঠাতে চান শুভেন্দু