Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
India-Oman Gas Pipeline

হরমুজ নির্ভরতা শেষ! ওমান থেকে গুজরাট ২০০০ কিমির গ্যাস পাইপলাইনের পরিকল্পনা কেন্দ্রের

পাইপ লাইনটি সমুদ্রের প্রায় ৩০০০ মিটার বা তারও গভীরে স্থাপন করা হবে। কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর দৈনিক ৩১ থেকে ৫৬ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরাসরি পরিবহণ করা যাবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২০:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২০:১৭

options
link
হরমুজ নির্ভরতা শেষ! ওমান থেকে গুজরাট ২০০০ কিমির গ্যাস পাইপলাইনের পরিকল্পনা কেন্দ্রের zoom
ওমান থেকে গুজরাট পর্যন্ত জ্বালানি পাইপলাইনের পরিকল্পনা কেন্দ্রের।
Advertisement

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধলেই জ্বালানি সংকটে নাজেহাল হতে হয় ভারতকে। পেট্রোল-ডিজেল তো বটেই, কার্যত অচল হয়ে পড়ে রান্নাঘর। এই পরিস্থিতির মোকাবিলায় এবার হরমুজকে এড়াতে অভিনব উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। জ্বালানির সমস্যা চিরতরে ঘোচাতে ওমান থেকে গুজরাট পর্যন্ত সমুদ্রের নিচে প্রায় ২০০০ কিলোমিটার জ্বালানি পাইপলাইন (India-Oman Gas Pipeline) বসানোর পরিকল্পনা করেছে মোদি সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে খরচ পড়বে প্রায় ৪০ হাজার কোটি টাকা।

জানা যাচ্ছে, গত তিন দশকে একাধিকবার এই প্রকল্প আলোচনার টেবিলে উঠলেও বিপুল ব্যয়, প্রযুক্তিগত বাধা ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। বর্তমানে SAGE নামে এক বেসরকারি সংস্থা এই প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে প্রকল্পের প্রযুক্তিগত ও আর্থিক সমীক্ষার পাশাপাশি ২ হাজার কিলোমিটার ভূগর্ভস্থ এই পথে পাইপলাইন বিছাতে জরিপও করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে জ্বালানি গ্যাস ওমান থেকে সরাসরি পৌঁছে যাবে ভারতের পশ্চিম উপকূলে। তৈরি হবে মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের সরাসরি জ্বালানি করিডোর। শুধু তাই নয়, অশান্তির জেরে স্তব্ধ হয়ে যাওয়া জ্বালানির লাইফ লাইন হরমুজের উপর নির্ভরতা কমবে ভারতের।

Advertisement

প্রকল্পের প্রযুক্তিগত ও আর্থিক সমীক্ষার পাশাপাশি ২ হাজার কিলোমিটার ভূগর্ভস্থ এই পথে পাইপলাইন বিছাতে জরিপও করা হয়েছে।

সূত্রের খবর, প্রকল্প বাস্তবায়িত হলে ওমানের রাস আল জিফান থেকে আরব সাগর হয়ে গুজরাটের পোরবন্দরে সরাসরি পৌঁছবে জ্বালানি গ্যাস। পাইপ লাইনটি সমুদ্রের প্রায় ৩০০০ মিটার বা তারও গভীরে স্থাপন করা হবে। কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর দৈনিক ৩১ থেকে ৫৬ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরাসরি পরিবহণ করা যাবে। এতদিন ধরে সমুদ্রপথে জাহাজে করে আনা হত জ্বালানি। এই প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল পরিবহণ খরচ কার্যত শূন্যে নেমে আসবে। প্রকল্পের সম্ভাবনা যাচাইয়ের জন্য ভারত সরকারের তরফ থেকে গেইল (GAIL), ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (IIL), ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন (IOC)কে দায়িত্ব দেওয়া হয়েছে। ওমান প্রশাসনের সঙ্গে আলোচনা ও যাবতীয় জরিপ সম্পন্ন হওয়ার পর এই প্রকল্পে সবুজ সংকেত দেবে ভারত সরকার। অনুমান করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে কোমর বেঁধে কাজ শুরু করে দেবে সরকার।

উল্লেখ্য, ইরান যুদ্ধের জেরে দীর্ঘমাস ধরে বন্ধ বিশ্বের তৈল ধমনী হরমুজ। বিশ্বের প্রায় ২৫ শতাংশ জ্বালানি এই পথ দিয়ে সরবরাহ হয়। বলার অপেক্ষা রাখে এই জ্বালানি পথ বন্ধ হয়ে যাওয়ায় বিপুল সমস্যার মুখে পড়েছে ভারত। হরমুজের পথ ধরে জ্বালানি আনতে গিয়ে বিপুল বাধার মুখে পড়েছে ভারতের জাহাজ। হয়েছে হামলা। এই অবস্থায় সম্প্রতি ওমান সফরে গিয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যচুক্তি সই করেন প্রধানমন্ত্রী। যার মাধ্যমে হরমুজ প্রণালী এড়িয়ে দুই দেশের বাণিজ্যিক লেনদেনের পথ প্রশস্ত হয়। এবার অবাদ জ্বালানি সরবরাহে দুই দেশের মধ্যে পাইপলাইন বসানোর পরিকল্পনা কেন্দ্রের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.