সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাকে গাছে বেঁধে জীবন্ত পুড়িয়ে দিলেন দুই ছেলে। ত্রিপুরার চম্পকনগর থানার খামারবাড়ি এলাকার দুই ছেলের কীর্তিতে শিউরে উঠছেন স্থানীয়রা। শনিবার রাতের এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনকে জেরা করে মহিলাকে হত্যার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
দেড় বছর আগে ৬২ বছরের বৃদ্ধার স্বামী মারা যান। এর পর থেকে তিনি চম্পকনগরে দুই পুত্রের সঙ্গে থাকছিলেন। আরও এক ছেলে কর্মসূত্রে আগরতলায় থাকতেন। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে বৃদ্ধাকে বাড়ি থেকে বার করে গাছের কাছে নিয়ে আসে দুই ছেলে। মা-কে দড়ি দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে তাঁরা। এর পর বৃদ্ধার গায়ে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই বর্বর হত্যাকাণ্ড।
পশ্চিম ত্রিপুরার সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক জিরানিয়া কমলকৃষ্ণ কল পিটিআইকে জানান, শনিবার খুনের ঘটনার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে গাছের সঙ্গে বাঁধা বৃদ্ধার ঝলসানো দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে নৃশংস খুন অভিযুক্ত বৃদ্ধার দুই ছেলেকে। তাঁদের জেরা করে হত্যার কারণে জানার চেষ্টা হচ্ছে।
সর্বশেষ খবর
-
বন্ধুত্বের ফাঁদ পেতে পরিচিত যুবকদের দিয়ে বান্ধবীকে ধর্ষণের ছক তরুণীর! দুর্গাপুর কাণ্ডে হাড়হিম তথ্য
-
শীতেই বিয়ের পিঁড়িতে জেনিফার! কীভাবে বিদেশি পাত্রে মন মজল টেলি অভিনেত্রীর?
-
গ্রেপ্তার হতেই ‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়িতে ব্যাপক ভাঙচুর জনতার, উদ্ধার প্রচুর ত্রাণসামগ্রী
-
পচা ডিমের ভয়, নাকি পদের মোহ! কোন অঙ্কে পদ্মবনে তৃণ-সাংসদরা, নেপথ্যে কোন সমীকরণ?
-
বিশ্বকাপের আগেই ফরাসি শিবিরে গৃহযুদ্ধ! ফেডারেশনের ‘স্বেচ্ছাচারিতায়’ ক্ষুব্ধ এমবাপে-ডেম্বেলেরা