ইথানল-মিশ্রিত পেট্রলে (ই-২০)(E20 Petrol) মাত্রাতিরিক্ত ক্লোরাইড এবং আদ্রতা থাকার অভিযোগ উঠেছিল, যা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছিল। দাবি করা হচ্ছিল, ই-২০ পেট্রলের ব্যবহারে ক্ষতি হবে গাড়ির। এই পরিস্থিতিতে শুক্রবার সমস্ত গুজব উড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তারা সাফ জানিয়ে দিয়েছে, পরীক্ষা চালিয়ে এধরনের কোনও প্রমাণ মেলেনি। জ্বালানির গুণমান নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই।
তেল সংস্থাগুলি একটি বিবৃতিতে জানিয়েছে, তেল শোধনাগার-ইথানল উৎপাদন কেন্দ্র-পেট্রল পাম্প-সহ বিভিন্ন স্থানেই পরীক্ষা চালানো হয়েছে। কিন্তু জ্বালানি দূষণজনিত কোনও প্রমাণ মেলেনি। তাদের দাবি, পরীক্ষা চালানোর জন্য সংগৃহীত নমুনাতে ক্লোরাইডের মাত্রা পাওয়া গিয়েছে ১ পিপিএম বা তার কম। শুধু তাই নয়, ডিস্টিলারি থেকে আসা বিশুদ্ধ ইথানলের নমুনাও পরীক্ষা করা হয়েছে। সেখানে ক্লোরাইডের মাত্রা ছিল ৩ পিপিএম-এর কম। এর আগে দাবি করা হচ্ছিল, ই-২০ পেট্রলে কয়েকশো পিপিএম ক্লোরাইড রয়েছে। কিন্তু সেই দাবি খারিজ করে দিল তেল সংস্থাগুলি।
আরও পড়ুন:
দেশে জ্বালানি সংকট কাটাতে বহুদিন ধরেই ইথানলের জ্বালানিতে জোর দিচ্ছে মোদি সরকার। আগামী দিনে স্রেফ ইথানলের ভরসাতেই গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ইথানল হল আখ, ভুট্টার মতো বিভিন্ন কৃষিজ পণ্য থেকে তৈরি হওয়া এক ধরনের জৈব জ্বালানি। পেট্রলের সঙ্গে মিশিয়া এটি ব্যবহার করা হয়। কেন্দ্রের দাবি, ভিনদেশ থেকে আমদানি করা তেলের উপর নির্ভরতা কমাতেই ইথানলের জ্বালানি তৈরি করতে মরিয়া সরকার। তাছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ইথানলের গুরুত্ব আরও বেশি করে অনুধাবন করতে পারছে মোদি সরকার।
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য