Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Odisha

অধ্যাপকের যৌন হেনস্তায় গায়ে আগুন, হাসপাতালে মৃত্যু ওড়িশার সেই ছাত্রীর

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৫, ০৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৫, ০৯:৪২

options
link
অধ্যাপকের যৌন হেনস্তায় গায়ে আগুন, হাসপাতালে মৃত্যু ওড়িশার সেই ছাত্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশায় অধ্যাপকের যৌন হেনস্তার বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন দিয়েছিলেন ছাত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হল তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের বহু চেষ্টা সত্ত্বেও সোমবার রাতে মৃত্যু হয় ওই ছাত্রীর। এদিকে গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে ওড়িশা সরকার। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে।

দিনকয়েক আগে কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। তবে সেই অভিযোগের ভিত্তিতে অন্তর্বর্তী তদন্তের কথা বলা হলেও কোনওরকম তৎপরতা দেখায়নি কলেজ কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে শনিবার বিকেলে নির্যাতিতা কলেজের অপর এক অধ্যাপকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে যান। দ্রুত বিচারের দাবিও জানান তিনি। অভিযোগ, তারপরই তিনি কলেজ ক্যাম্পাসের ভিতর নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। এমনকী তাঁকে বাঁচাতে ছুটে আসেন তাঁর এক সহপাঠীও। কিন্তু ব্যর্থ হয় সেই প্রচেষ্টা। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যাম্পাস চত্বরে। অগ্নিদগ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, দেহের ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় তরুণীর অবস্থা সংকটজনক। ওই অবস্থায় গত শনিবার বালাসোরের জেলা হাসপাতাল থেকে তাঁকে রেফার করা হয় এইমস-এ।

Advertisement

এদিকে গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রবিবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানায় তৃণমূল। বাংলার শাসকদলের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘ভিন্ন দিন, ভিন্ন শিকার। বিজেপি সরকারের তত্ত্বাবধানে সর্বত্র একই পচন ছড়িয়ে পড়েছে।’ তৃণমূলের তরফে আরও লেখা হয়েছে, ‘গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির নীরবতা অত্যন্ত লজ্জাজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি শব্দও খরচ করেননি। এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রহসন ছাড়া কিছুই নয়।’ বিতর্ক শুরু হতেই মুখ খোলেন ওড়িশার মুখ্যমন্ত্রী ছাত্রীর উন্নত চিকিৎসার যাতে কোনও খামতি না হয় তাঁর আশ্বাস ও অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন। সেই মতো গ্রেপ্তার করা হয় অভিযুক্ত অধ্যাপককে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার ওড়িশা সফরে এসে ওই ছাত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভুবনেশ্বর এইমসের বার্ন ইউনিটে গিয়ে ২০ বছর বয়সি ওই ছাত্রী শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। যদিও সমস্ত চেষ্টা সত্ত্বেও হাসপাতাল সূত্রে খবর সোমবার রাতে মৃত্যু হয়েছে নির্যাতিতার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.