মরিশাসের কাছে মাঝ সমুদ্র থেকে নিখোঁজ ওড়িশার এক মার্চেন্ট নেভি অফিসার। তাঁর নাম সার্থক মহাপাত্র। জানা গিয়েছে, তিনি একটি চিনা পন্যবাহী জাহাজে কাজ করছিলেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে।
পরিবার সূত্রে খবর, ২০২৫ সাল থেকে একটি বেসরকারি জাহাজ সংস্থায় কর্মরত ছিলেন সার্থক। তিনি যে জাহাজে ডিউটি করছিলেন, সেটি প্রথমে চিন থেকে পশ্চিম আফ্রিকা গিয়েছিল। এরপর সিঙ্গাপুর হয়ে আবার সেটির চিনে ফেরার কথা ছিল। গত ২ ফেব্রুয়ারি জাহাজটি যখন সিঙ্গাপুরের কাছাকাছি ছিল, তখন শেষবার পরিবারের সঙ্গে সার্থকের কথা হয়। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে সার্থকের পরিবার। ইতিমধ্যেই মার্চেন্ট নেভি অফিসারের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
আরও পড়ুন:
এদিকে এই ঘটনায় হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে সার্থকের পরিবার। পাশাপাশি, আবেদন জানিয়েছেন ওড়িশা সরকারের কাছেও। ওড়িশার সরকারের একটি সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁরা কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার