Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
UGC NET

ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?

ত্রুটির সংখ্যা বেশি হওয়ায় এবং একটি সুষ্ঠু ও ত্রুটিমুক্ত পরীক্ষা প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ কমিটি তিনটি পরীক্ষা পুনরায় গ্রহণের সুপারিশ করেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ২২:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ২২:৪৩

options
link
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা? zoom
প্রতীকী ছবি।
Advertisement

চলতি বছর ‘ইউজিসি নেট’ পরীক্ষা আয়োজিত হয়েছিল ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। রবিবার নির্দেশিকা জারি করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানাল, প্রশ্নপত্রে একাধিক ত্রুটির কারণে তিনটি বিষয়— যথাক্রমে ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞানের পরীক্ষা ফের হবে। আগামী সেপ্টেম্বর মাসে হবে ওই পরীক্ষাগুলি।

ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে একাধিক অভিযোগ আসার পর বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে এনটিএ। ওই কমিটি জানিয়েছে, তিনটি প্রশ্নপত্রে বেশ কিছু তথ্যগত, মুদ্রণজনিত ও অনুবাদ-সংক্রান্ত ত্রুটি ছিল। যেমন, বিশিষ্টজনদের নামের ভুল বানান, বইয়ের বিকৃত শিরোনাম, প্রশ্নের মূল অংশে ত্রুটি, ব্যাকরণগত ভুল, লিঙ্গ ও বচনের সামঞ্জস্যজনিত ভুল, যতিচিহ্নের ভুল ইত্যাদি। প্রশ্নের পুনরাবৃ্ত্তি ঘটেছে বলেও উল্লেখ করেছে কমিটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ত্রুটির সংখ্যা বেশি হওয়ায় এবং একটি সুষ্ঠু ও ত্রুটিমুক্ত পরীক্ষা প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে কমিটি তিনটি পরীক্ষা পুনরায় গ্রহণের সুপারিশ করে। সেই মতো ইংরেজি পরীক্ষা হবে আগামী ৯ সেপ্টেম্বর। সময় নির্ধারিত হয়েছে সকাল ৯টা থেকে দুপুর ১২টা অবধি। বাণিজ্য পরীক্ষা হবে একই দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বরেই। এই পরীক্ষাটি দুপুর তিনটে থেকে সন্ধে ৬টা অবধি অনুষ্ঠিত হবে। সমাজবিজ্ঞান পরীক্ষাটি হবে আগামী ১০ সেপ্টেম্বর। সময় নির্ধারিত হয়েছে সকাল ৯টা থেকে দুপুর ১২টা অবধি।

ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান বিষয়ের পুনঃপরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোনও অতিরিক্ত পরীক্ষা ফি দিতে হবে না বলেই জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষাকেন্দ্র এবং প্রবেশপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আলাদাভাবে জানানো হবে। এই তিন বিষয়-সহ মোট ৮৪টি বিষয়ের ফলাফল নির্ধারিত সময়সূচি অনুযায়ীই প্রকাশিত হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.