সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার শক্তি বাড়াতে বড় পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের। এবার অন্ধকারেও আর রেহাই নেই জঙ্গি তথা দুষ্কৃতীদের। অত্যাধুনিক ৭.৬২X৫১ এমএম এসআইজি ৭১৭ রাইফেলের জন্য ‘পেচকচক্ষু’ (Knight Sights) কিনতে স্বাক্ষর হল ৬৫৯.৪৭ কোটি টাকার চুক্তি।
এসআইজি রাইফেল রাতেও দূরের লক্ষ্যে নির্ভুল আঘাত আনতে সক্ষম। তবে নতুন ‘নাইট সাইটস’ সর্বোচ্চ ৫০০ মিটার দূরের লক্ষ্যেও আঘাত আনতে পারবে। এমনকী অমাবস্যার রাতেও, যখন তারার আলো ছাড়া বাকিটা মিশমিশে অন্ধকার। এই মুহূর্তে ভারতীয় সেনার কাছে যে ‘নাইট সাইটস’ রয়েছে তার তুলনায় অনেক বেশি সক্ষমতা সম্পন্ন নতুন ‘পেচকচক্ষু’।
প্রতিরক্ষা মন্ত্রকের এই চুক্তি আত্মনির্ভর ভারতের জন্যও বড় পদক্ষেপ। কারণ এসআইজি ৭১৭ রাইফেল একান্ন শতাংশেরও বেশি দেশীয় সামরিক সরাঞ্জমে তৈরি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ১৫ অক্টোবর ‘নাইট সাইটস’-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে মেসার্স এমকেইউ লিমিটেড (লিড মেম্বার) এবং মেসার্স মেডবিট টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামের সঙ্গে।
প্রসঙ্গত, গতকাল পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাকর্তা। পশ্চিমাঞ্চলীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল মনোজকুমার কাটিয়ার বলেন, ভারতের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই পাকিস্তানের। কিন্তু পহেলগাঁও হামলার মতো কোনও চক্রান্ত ফের তারা করতেই পারে। তবে তিনি আশ্বাস দেন, ভারতও ‘অপারেশন সিঁদুর ২.০’-র জন্য তৈরি। আর এবারের অপারেশন হবে আরও বেশি ভয়ানক।
সর্বশেষ খবর
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?
-
মমতা আমলে তৈরি হওয়া কর্মতীর্থেও দুর্নীতি! ক্যাগ রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য বীরভূমে
-
অন্তঃসত্ত্বার পেটে ‘সন্তানের মুখ’, খাচ্ছে ডাব! হবু মাকে ডাক্তার দেখানোর পরামর্শ নেটদুনিয়ার