Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Maharashtra

মারাঠি না জানলে বাতিল ড্রাইভিং লাইসেন্স! মহারাষ্ট্রের নয়া আইনে বিপাকে ভিনরাজ্যের অটো-ট্যাক্সি চালকরা

'যাত্রী সংযোগে, তাঁদের সুবিধা-অসুবিধা বুঝতে এবং একটি নিরাপদ যাত্রা নিশ্চিত করতে স্থানীয় ভাষার জ্ঞান থাকা আবশ্যক।' যু্ক্তি মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৭:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৭:৩১

options
link
মারাঠি না জানলে বাতিল ড্রাইভিং লাইসেন্স! মহারাষ্ট্রের নয়া আইনে বিপাকে ভিনরাজ্যের অটো-ট্যাক্সি চালকরা zoom
প্রতীকী ছবি। এআই দ্বারা নির্মিত।
Advertisement

মারাঠি জাতীয়তাবাদকে অগ্রাধিকার! এবার থেকে মহারাষ্ট্রে ট্যাক্সি, অটো-সহ যাবতীয় বাণিজ্যিক যাত্রীবাহী যান চালাতে হলে চালককে মারাঠি ভাষা জানতেই হবে। অন্যথায় ড্রাইভিং লাইসেন্স মিলবে না। এমনকী শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। রীতিমতো আইন সংশোধনের মাধ্য়মে এই নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য সরকার।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ‘মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮’ সংশোধন করা হচ্ছে। এইসঙ্গে ‘মোটর অ্যামেন্ডমেন্ট রুলস ২০২৬’ কার্যকর করা হচ্ছে। এক আধিকারিক জানিয়েছেন, এই সংশোধনীটি বিশেষভাবে ইলেকট্রনিক মিটারযুক্ত অটোরিকশা, ট্যাক্সি এবং অ্যাপ-ভিত্তিক ক্যাব চালকদের জন্য আনা হচ্ছে। কেবল গাড়ি চালকেই বিষয়টি সীমাবদ্ধ নয়, যাদের নামে রুট পারমিট রয়েছে তাঁদের ক্ষেত্রেও প্রযোজ্য। সংশোধিত ৭৮ ও ৮৫ নম্বর বিধি অনুযায়ী, পারমিট-ধারীর ক্ষেত্রেও মারাঠি ভাষা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক।

Advertisement

নতুন নিয়ম অনুযায়ী, কোনও অটোরিকশা বা ট্যাক্সি চালকের যদি মারাঠি ভাষার ব্যবহারিক জ্ঞান না থাকে, এমনকী তিনি যদি কাজ চালিয়ে নেওয়ার মতোও মারাঠি না জানেন, তবে প্রথমে তাঁকে এক মাসের নোটিস দেওয়া হবে। এই এক মাসের মধ্যেও ভাষা শিখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত হবে। এই তিন মাসের মধ্যেও যদিও মারাঠি শিখতে ব্যর্থ হন চালক, তবে তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে।

এই বিষয়ে মহারাষ্টের পরিবহন মন্ত্রী প্রতাপ সারনাইক বলেন, এই সংশোধনী নিয়মাবলীর অস্পষ্টতা দূর করবে। পাশাপাশি যান চালকদের জন্য ব্যবহারিক মারাঠি ভাষার গুরুত্ব স্পষ্ট করে তোলে হবে।” তিনি যোগ করেন, “যাত্রী সংযোগে, তাঁদের সুবিধা-অসুবিধা বুঝতে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে স্থানীয় ভাষার জ্ঞান থাকা আবশ্যক।” যদিও অনেকের বক্তব্য, নতুন নিয়মের ফলে ভিনরাজ্যের অমারাঠি চালকরা কাজ হারাবেন। কারণ সকলের পক্ষে অতি দ্রুত মারাঠি শেখা সম্ভব নয়। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.