ইউপিআই লেনদেনে বাড়তি খরচ নিয়ে চলতে থাকা যাবতীয় জল্পনায় জল ঢালল মোদি সরকার। শনিবার কেন্দ্রের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, দু’জন ব্যক্তির মধ্যে ইউপিআই লেনদেন আগের মতোই বিনামূল্যে থাকবে। এর জন্য কোনও বাড়তি চার্জ করা হবে না। তবে মার্চেন্ট (বাণিজ্যিক) লেনদেনের কিছু কিছু ক্ষেত্রে ইউপিআই লেনদেনে সামান্য মাগুল গুনতে হবে গ্রাহককে।
‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭ সংশোধনী’ বিল সম্প্রতি পাশ হয়েছে লোকসভায়। নয়া এই বিলের মাধ্যমে সরকার ইউপিআই ও অন্যান্য ইলেকট্রনিক পেমেন্টের উপর ব্যাঙ্ক ও অন্যান্য পরিষেবা প্রদানকারীদের চার্জ আরোপের ক্ষমতা দিচ্ছে। এই ঘটনায় জল্পনা মাথাচাড়া দিতেই শনিবার অর্থমন্ত্রকের তরফে এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি অন্য আর এক ব্যক্তির সঙ্গে ইউপিআই লেনদেন করেন, তবে তা আগের মতোই বিনামূল্যে থাকছে। মার্চেন্ট লেনদেনের সিংহভাগই বিনামূল্যে থাকছে। সরকারের মতে, যদি মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MRD) চালুও হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট সীমার উপর সীমিত ক্ষেত্রে বাড়তি চার্জ করা হতে পারে। তবে এই চার্জ হবে নামমাত্র এবং ডেবিট বা ক্রেডিট কার্ড লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য এমডিআর-এর তুলনায় কম। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এমডিআর চালু করা হলে তা নির্দিষ্ট সীমার উপরে হবে। সমস্ত ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নির্বিচারে প্রযোজ্য হবে না।
আরও পড়ুন:
সরকারের মতে, যদি মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MRD) চালুও হয় সেক্ষেত্রে নির্দিষ্ট সীমার উপর সীমিত ক্ষেত্রে বাড়তি চার্জ করা হতে পারে।
সরকারের তরফে আরও জানানো হয়েছে, এই সংশোধনী বিলের মূল লক্ষ্য ইউপিআইয়ের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব, প্রযুক্তিগত অগ্রগতি এবং যাবতীয় ঝুঁকি এড়ানো। সাম্প্রতিক সময়ে ইউপিআই লেনদেনে ব্যাপক সাইবার অপরাধের ঘটনা সামনে এসেছে। সে প্রসঙ্গ তুলে কেন্দ্র জানিয়েছে, জালিয়াতি প্রতিরোধ এবং পরিকাঠামোগত উন্নয়নে এই ক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজন রয়েছে। ফলে এই ক্ষেত্রে স্বনির্ভর রাজস্ব মডেল তৈরি এবং প্রতিযোগিতা বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে এই সংশোধনী প্রয়োজন। শুধুমাত্র ভর্তুকির মাধ্যমে এই পেমেন্ট ব্যবস্থা শক্তিশালী হবে না। বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের উপযোগী করাই এর মূল লক্ষ্য।
সর্বশেষ খবর
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ
-
মক্কায় তৈরি মুসলিম ন্যাটো ‘কাগুজে বাঘ’! যুদ্ধ বাঁধলে সত্যিই কি পাকিস্তানে সেনা পাঠাবে তুরস্ক-সৌদি?
-
খিচুড়ির সঙ্গে ডিম, বোনাস গজা, শনিবারের মিড-ডে মিলে খুশি পড়ুয়ারা
-
লাগবে না ইথানল! ভারতের প্রথম ‘উড়ন্ত গাড়ি’ বানিয়ে নজির উত্তরাখণ্ডের তরুণের