Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
LPG Shortage

সত্যিই কি ৩৫ দিন অন্তর মিলবে রান্নার গ্যাস? জল্পনার মাঝেই মুখ খুলল কেন্দ্র 

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি গ্যাসের সংকট। এই পরিস্থিতিতে গ্যাস বুকিংয়ের নিয়মে বদল করা হয়েছে। সম্প্রতি সোশাল মিডিয়া ও একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল এমনই তথ্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৫:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৫:৪৩

options
link
সত্যিই কি ৩৫ দিন অন্তর মিলবে রান্নার গ্যাস? জল্পনার মাঝেই মুখ খুলল কেন্দ্র  zoom
প্রতীকী ছবি।

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি গ্যাসের সংকট (LPG Shortage)। এই পরিস্থিতিতে গ্যাস বুকিংয়ের নিয়মে বদল করা হয়েছে। সম্প্রতি সোশাল মিডিয়া ও একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল এমনই তথ্য। তবে সেই দাবিকে পুরোপুরি খারিজ করল কেন্দ্রীয় সরকার। বুধবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে গ্যাস বুকিংয়ের নিয়মে কোনও বদল করা হয়। বহাল রয়েছে আগের নিয়ম। শুধু তাই নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

বুধবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ‘জ্বালানি গ্যাস বুকিংয়ের আগের নিয়মই বহাল থাকছে। সেই নিয়মে নতুন করে কোনও পরিবর্তন আনা হয়নি। পূর্ব নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা রাখা হয়েছে ২৫ দিন এবং গ্রামীণ এলাকায় সেটি ৪৫ দিন।’ পাশাপাশি সরকার জানিয়েছে, ‘সর্বশেষ এই নিয়মই লাগু করা হয়েছিল সরকারের তরফে সেটাই বহাল রয়েছে। অনুগ্রহ করে আতঙ্কিত হবেন না। দেশের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত জ্বালানি গ্যাস মজুত রয়েছে।’

Advertisement

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পূর্ব নিয়ম অনুযায়ী শহরাঞ্চলে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা রাখা হয়েছে ২৫ দিন এবং গ্রামীণ এলাকায় সেটি ৪৫ দিন।’ 

উল্লেখ্য, সূত্রের উদ্ধৃতি দিয়ে গত মঙ্গলবার একাধিক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছিল, গ্যাস বুকিংয়ের নিয়মে বদল এনেছে সরকার। নিয়ম অনুযায়ী, যাঁদের ডবল সিলিন্ডার রয়েছে, তাঁদের সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। তবে একটি সিলিন্ডার থাকলে নিয়মে কোনও বদল আসছে না। সিঙ্গল সিলিন্ডার বিশিষ্ট গ্রাহকদের ক্ষেত্রে সেই সময়সীমা ২৫ দিন। ১৪.২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাম এবং শহরে একই নিয়ম প্রযোজ্য।

তবে কোপ পড়েছে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের উপর। নয়া নিয়মে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা একটি সিলিন্ডার বুক করার ৪৫ দিনের মাথায় পরেরটি বুক করতে পারবেন। এর আগে এই সময়সীমা ছিল ২৫ দিন। গ্রাম, শহর সর্বত্র এই নিয়ম প্রযোজ্য। তবে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দাবি পুরোপুরি খারিজ করল কেন্দ্রীয় সরকার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.