Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Karnataka

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদলের জল্পনায় দাড়ি, হাতে হাত রেখে একতার বার্তা শিব-সিদ্দার

'যে যাই বলুক, আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো', বার্তা সিদ্দারামাইয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৫, ১৪:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৫, ১৪:৩৮

options
link
কর্নাটকে মুখ্যমন্ত্রী বদলের জল্পনায় দাড়ি, হাতে হাত রেখে একতার বার্তা শিব-সিদ্দার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৫ বছর কর্নাটকের মুখ্যমন্ত্রী থাকছেন সিদ্দারামাইয়া। নেতৃত্ব বদলের জল্পনায় জল ঢেলে সোমবার এমনটাই জানানো হল কংগ্রেসের তরফে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর মধ্যে যে কোনও রকম সংঘাত নেই রাজ্যবাসীকে সেই বার্তা দিতে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার। মুখ্যমন্ত্রী জানালেন, “যে যাই বলুক না কেন আমাদের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক।”

২০২৩ সালে বিজেপিকে উৎখাত করে কর্নাটকে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। এর পর থেকেই ঘরোয়া কোন্দলে নাজেহাল অবস্থা হাত শিবিরের। মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে সিদ্দারামাইয়ার পাশাপাশি উঠে আসেন ডিকে শিবকুমার। শেষ পর্যন্ত সিদ্দারামাইয়াকে শাসনভার দেওয়া হলেও এত সহজে দ্বন্দ্ব মেটেনি। সরকারের অন্দরে সংঘাতপর্ব উত্তরোত্তর বাড়তে থাকে। এর সঙ্গেই গোদের উপর বিষফোঁড়ার মতো সামনে আসে একের পর এক দুর্নীতির অভিযোগ। বিরাট জমি দুর্নীতির অভিযোগে নাম জড়ায় খোদ মুখ্যমন্ত্রীর। এই পরিস্থিতিতে সিদ্দারামাইয়ার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে শিবকুমারের হাতে ক্ষমতা দেওয়ার দাবি ওঠে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে কংগ্রেস হাইকমান্ড।

Advertisement

ডামাডোলের মাঝেই কংগ্রেসের দুই নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন দিল্লি কংগ্রেসের শীর্ষ নেতারা। এর পর সোমবার হাত শিবিরের সিনিয়র নেতা আরভি দেশপান্ডে জানালেন, “কর্নাটকে নেতৃত্বের কোনও পরিবর্তন হচ্ছে না। আগামী ৫ বছরের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন সিদ্দারামাইয়া।” পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিদ্দারামাইয়া জানান, “যে যাই বলুক না কেন আমাদের মধ্যে সম্পর্ক ভালো।” পাশাপাশি এক ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে, শিবকুমারের হাত মুঠোর মধ্যে ধরে হাসিমুখে ক্যামেরার সামনে সিদ্দারামাইয়া। বার্তা স্পষ্ট, সমস্ত গুঞ্জন এড়িয়ে একজোট দুই নেতা।

এদিকে নেতৃত্ব বদলের জল্পনার মাঝেই সোমবার কর্নাটকে পৌঁছেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা। সূত্রের খবর দুপুর ২টোয় দলের বিধাকদের সঙ্গে বেঙ্গালুরুতে বৈঠক করবেন তিনি। শোনা যাচ্ছে, রুদ্ধদ্বার এই বৈঠকে যেখানে দলের অন্দরে চলতে থাকা সংঘাত কাটানোর বার্তা দেবেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.