Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Nitin Gadkari

ই-২০ ইস্যুতে মানহানিকর পোস্ট, ডিপফেক ভিডিও! মেটা-গুগলের বিরুদ্ধে মামলার পথে গড়করি

ইথানল হল আখ, ভুট্টার মতো বিভিন্ন কৃষিজ পণ্য থেকে তৈরি হওয়া এক ধরনের জৈব জ্বালানি। পেট্রলের সঙ্গে মিশিয়ে এটি ব্যবহার করা হয়। আগামী দিনে স্রেফ ইথানলের ভরসাতেই গাড়ি চালানোর পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৬:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৬:২৯

options
link
ই-২০ ইস্যুতে মানহানিকর পোস্ট, ডিপফেক ভিডিও! মেটা-গুগলের বিরুদ্ধে মামলার পথে গড়করি zoom
কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি। ফাইল ছবি।
Advertisement

ইথানল মিশ্রিত পেট্রল (ই-২০) ইস্যুতে তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে সমাজমাধ্যমে মানহানিকর পোস্ট এবং ডিপফেক ভিডিওর ছড়াছড়ি! এবার বম্বে হাই কোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari)। সূত্রের খবর, গোটা ঘটনায় শীঘ্রই তিনি মেটা এবং গুগলের বিরুদ্ধে মামলা করতে চলেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী তাঁর আবেদনে জানিয়েছেন, সমাজমাধ্যমে তাঁকে এবং তাঁর পরিবারকে নিয়ে বিভিন্ন মানহানিকর পোস্ট করা হচ্ছে। শুধু তাই নয়, ছড়ানো হচ্ছে একাধিক ডিপফেক ছবি ও ভিডিও। ই-২০ কর্মসূচি থেকে প্রাপ্ত মুনাফার সঙ্গে তাঁর নাম যুক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন গড়করি। তাঁর দাবি, এই ধরনের বিদ্বেষপূর্ণ ও মানহানিকর প্রচার জনসাধারণকে বিভ্রান্ত এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হচ্ছে। আবেদনে এই ধরনের বিষয়বস্তু সমাজমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞারও দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement

ইথানল হল আখ, ভুট্টার মতো বিভিন্ন কৃষিজ পণ্য থেকে তৈরি হওয়া এক ধরনের জৈব জ্বালানি। পেট্রলের সঙ্গে মিশিয়ে এটি ব্যবহার করা হয়। আগামী দিনে স্রেফ ইথানলের ভরসাতেই গাড়ি চালানোর পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ইথানলের গুরুত্ব আরও বেশি করে অনুধাবন করতে পারছে মোদি সরকার। সমস্যা হল এই ইথানল নিয়ে আবার অভিযোগ অনেক। গ্রাহকদের একাংশের অভিযোগ, ইথানলের অতিরিক্ত ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাইলেজ কমে যাচ্ছে। গাড়ি তৈরি সংস্থাগুলিও স্বীকার করে নিচ্ছে ইথানলে সামান্য হলেও মাইলেজ কমছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.