প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ নীতি বলতে বোঝেন অন্য রাষ্ট্রনেতাকে জড়িয়ে ধরা। খোঁচা মেরে এমনটাই কটাক্ষ করতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। লোকসভার বিরোধী দলনেতাকে এবার পালটা দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। শেয়ার করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর আলিঙ্গনের ছবি। প্রশ্ন করলেন, ‘এটা কি কামনার আগুন?’
বিতর্কের সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায়। সেদিন মোদির আমলে কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে খোঁচা দিয়ে রাহুল এক অনুষ্ঠানে তিনি বলেন, ”বিদেশ নীতি মানে রাষ্ট্রনেতাদের স্রেফ জড়িয়ে ধরা! এই আইডিয়া উনি কোথা থেকে পেলেন?” সেই সঙ্গে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতকে আলিঙ্গন করেও দেখান তিনি। এরপর সন্দীপ বলেন, ”মেলোনি ভেবে জড়িয়ে ধরেন না তো?” জবাবে রাহুল বলেন, ”আমি এতদূর ভেবে দেখিনি ব্যাপারটা।”
আরও পড়ুন:
ওই ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পরই পালটা দিয়েছে বিজেপি। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী এক্স হ্যান্ডলে লিখেছেন, ”রাহুল গান্ধী, আপনি বড় হবেন কবে? প্রধানমন্ত্রীকে অপমান করে আপনি লক্ষ লক্ষ ভোটারকে অপমান করেছেন, যাঁরা মোদিজিকে ঐতিহাসিক তৃতীয়বারের জন্য নির্বাচিত করেছেন। আপনি ভোটারদের বুদ্ধিবৃত্তি নিয়ে প্রশ্ন তুলছেন, কেননা তাঁরা আপনাদের রাজতান্ত্রিক রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন।”
राहुल गांधी @RahulGandhi जी इस गले पड़ने को जठराग्नि कहते हैं कि कामाग्नि ? pic.twitter.com/qt4Fuyh13z
— Dr Nishikant Dubey (@nishikant_dubey) August 13, 2026
পাশাপাশি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও আক্রমণ করেছেন রাহুলকে। ফিদেল কাস্ত্রোর ইন্দিরাকে আলিঙ্গনের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘রাহুল গান্ধীজি, এই শ্বাসরুদ্ধকর অনুভূতিকে গ্যাস্ট্রিক ফায়ার বলবেন, নাকি এটা কামনার আগুন?’ সেই সঙ্গেই আট বছর আগে মোদিকে রাহুলের আলিঙ্গনের ছবিও শেয়ার করেন তিনি।
বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজও আক্রমণ করেছেন রাহুলকে। তিনি এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাহুল গান্ধী আজ যে ধরনের অসভ্য, অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন, তা বিরোধী দলনেতার মতো একটি সাংবিধানিক পদের মর্যাদার সম্পূর্ণ পরিপন্থী।’ এখন দেখার, এই আক্রমণের মুখে রাহুল নীরব থাকেন, নাকি পালটা আক্রমণের রাস্তাকেই বেছে নেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?