বাইকে সওয়ার এনআইএ-র শীর্ষ আধিকারিককে পিষে দিল মালবাহী ট্রাম্প। শুক্রবার শেষরাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মুরাদাবাদে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই আধিকারিকের। গুরুতর আহত হয়েছেন ওই বাইকে সওয়ার এক মহিলা। দুর্ঘটনার খবর সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের তরফে জানা গিয়েছে, পাঞ্জাবের মোহালির বাসিন্দা এনআইএ-র ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে ছিলেন ঈশান মেহরা। ৩২ বছরের ওই যুবক তাঁর প্রেমিকাকে সঙ্গে নিয়ে বাইকে দিল্লি থেকে বাজপুরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টা নাগাদ কাটঘর থানা এলাকায় হাইওয়ে দিয়ে যাচ্ছিল। সেই সময় উলটোদিক থেকে আসা একটি কন্টেনারের সঙ্গে ধাক্কা লাগে বাইকের ছিটকে পড়ে যান ঈশান ও তাঁর বান্ধবী। এই ঘটনায় গুরুতর আহত হন দু’জনই।
আরও পড়ুন:
পাঞ্জাবের মোহালির বাসিন্দা এনআইএ-র ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে ছিলেন ঈশান মেহরা।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দু’জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ঈশানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সুপার কুমার রণবিজয় সিং জানিয়েছেন, মৃত ঈশান মেহরা দিল্লিতে এনআইএ অফিসে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদে কর্মরত ছিলেন। শনিবার তাঁর ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করেছে পুলিশ। খোঁজ চলছে ঘাতক গাড়িটির।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভিনির জোড়া গোলে ‘থ্রি স্টার’ ব্রাজিল, গ্রুপ শীর্ষে থেকেই নকআউটে সাম্বা বয়েজ
-
সোশাল মিডিয়ায় আলাপ, ভিনরাজ্যে ‘ধর্ষণে’র শিকার বঙ্গকন্যা, প্রভাব খাটিয়ে জেলমুক্ত যুবক!
-
কঠিন সময়ে অলকাকে বিশেষ বার্তা শানু ও শানের, কী বললেন তাঁরা?
-
ভারতে ঢুকেছিল তিনটি পাকিস্তানি বিমান, এয়ার ইন্ডিয়া বিপত্তির এক সপ্তাহ আগে
-
সারান্ডায় তাড়া খেয়ে বাংলামুখী, ১৪ বছর পর ‘ঘরে’ই আশ্রয় নাকি আত্মসমর্পণ মাওবাদী আকাশের?