সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগানের পরেও ভালো নেই মেয়েরা! ক’দিন আগে দেশের রাজধানী দিল্লিতে (Delhi) সদ্যোজাত ফুটফুটে দুই কন্যাসন্তানকে নিজের হাতে খুন করে পুঁতে দেন এক বাবা। যেহেতু তাঁর কন্যাসন্তান নাপসন্দ। এবার সেই ঘটনার পুনরাবৃত্তির সাক্ষী হল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। পুঞ্চ জেলায় রক্তাক্ত যমজ সদ্যোজাতর দেহ উদ্ধার করে পুলিশ। দুই শিশুকে গলার নলি কেটে হত্যার দায়ে বাবাকে গ্রেপ্তার হয়েছে।
কন্যাসন্তান খুনের ঘটনাটি পুঞ্চের চাইজ্জলা কায়ানি গ্রামের। জানা গিয়েছে, মহম্মদ খুরশিদের বাড়িতে দুই শিশুকন্যার দেহ পড়ে রয়েছে বলে খবর পায় পুলিশ। দ্রুত সেখানে পুলিশের একটি দল পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাদন্তে পাঠায়। অন্যদিকে জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের বাবাকে আটক করা হয়। যদিও পুলিশি প্রশ্নবাণে ভেঙে পড়েন খুরশিদ। তিনি জানান, মেয়ে সন্তান চান না বলেই সদ্যোজাতদের নিজে হাতে হত্যা করেছেন।
[আরও পড়ুন: ‘যুদ্ধ নয়, পৃথিবীকে বুদ্ধ দিয়েছে ভারত’, অস্ট্রিয়া সফরে বিশ্ব শান্তির বার্তা মোদির]
এই ঘটনা গোটা পুঞ্চ জেলাকে শোক বিহ্বল করে দিয়েছে। গোটা দেশ যখন কন্যাসন্তানের জন্ম, শিক্ষার অধিকার এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানকে উদযাপন করছে, তখন এই নৃশংস খুন মেনে নিতে পারছে না ভূস্বর্গ-সহ দেশের সচেতন নাগরিকরা।
[আরও পড়ুন: ‘অভিশপ্ত’ ছেলের জন্য ‘ইচ্ছেমৃত্যু’ প্রার্থনা, মা-বাবার আর্জি খারিজ করল আদালত]
সর্বশেষ খবর
-
রেশনে সিমেন্টভর্তি গম, গরিবের হকের চাল পাচারের অভিযোগ ২ জেলায়
-
স্কুলের ভিতরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে লাগাতার শ্লীলতাহানি! অন্ডালে গ্রেপ্তার ভাইস প্রিন্সিপাল
-
‘সব খরচ আমাদের’, জাতীয় দলে ডাক পেতেই ‘বাচ্চা’ বৈভবকে নিয়ে বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের
-
সুরেন্দ্রনাথে কন্ডোম উদ্ধার: ‘রোম্যান্টিক রাজনৈতিকদল’ কটাক্ষ সুদীপের, শিলাজিৎ বললেন, ‘সিকিওরড কলেজ’
-
ফোনে কথা, অশোককে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী! ‘রাজনৈতিক গুরু’র সুস্থতা কামনায় হাসপাতালে শংকর