Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Emmanuel Macron's India Visit

মোদি সাক্ষাতে চূড়ান্ত হবে ৩.৬০ লক্ষ কোটির রাফালে চুক্তি! ভারতে সস্ত্রীক ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

মঙ্গলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা রয়েছে ফ্রান্স প্রেসিডেন্টের। জানা যাচ্ছে, এই বৈঠকেই চূড়ান্ত হতে চলেছে দীর্ঘ প্রতিক্ষিত ৩.৬০ লক্ষ কোটির রাফালে যুদ্ধবিমান চুক্তি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৪:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৪:২১

options
link
মোদি সাক্ষাতে চূড়ান্ত হবে ৩.৬০ লক্ষ কোটির রাফালে চুক্তি! ভারতে সস্ত্রীক ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ zoom
মুম্বইয়ে বিমান থেকে নামছেন সস্ত্রীক ফ্রান্সের প্রেসিডেন্ট।

তিন দিনের সফরে সস্ত্রীক ভারতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron’s India Visit)। সোমবার গভীর রাতে মুম্বইয়ে অবতরণ করে তাঁর বিমান। মঙ্গলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা রয়েছে ফ্রান্স প্রেসিডেন্টের। জানা যাচ্ছে, এই বৈঠকেই চূড়ান্ত হতে চলেছে দীর্ঘ প্রতিক্ষিত ৩.৬০ লক্ষ কোটির রাফালে যুদ্ধবিমান চুক্তি। যার মাধ্যমে ফ্রান্স থেকে ১১৪টি নতুন রাফালে যুদ্ধবিমান কিনবে ভারত। পাশাপাশি এই তিনদিনের সফরে ভারতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের।

জানা গিয়েছে, সোমবার রাতে মুম্বই বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানান মুম্বইয়ের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। সরকারি সূত্রে জানা গিয়েছে, ৩ দিনের এই সফরে মঙ্গলবার মুম্বইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন ম্যাক্রোঁ। বুধবার তিনি যাবেন নয়াদিল্লিতে। সেখানে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে যোগ দেবেন তিনি। এরপর বৃহস্পতিবার এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারত ও ফ্রান্সের যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

৩ দিনের এই সফরে মঙ্গলবার মুম্বইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন ম্যাক্রোঁ। বুধবার তিনি যাবেন নয়াদিল্লিতে। সেখানে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে যোগ দেবেন তিনি।

তবে এসবের চেয়েও গুরুত্বপূর্ণ হল ভারত-ফ্রান্সের রাফালে চুক্তি। প্রশাসনিক সূত্রেই জানা গিয়েছে, প্রায় ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকার এই চুক্তি বাস্তবায়িত হলে, তা হবে স্বাধীন ভারতের ইতিহাসে বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি। ইতিমধ্যেই রাফালে যুদ্ধবিমান কেনার যাবতীয় অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। যার মাধ্যমে প্রথম দফায় ভারতে নির্মিত রাফালগুলিতে ৩০ শতাংশ দেশীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম থাকবে। পর্যায়ক্রমে তা বাড়িয়ে ৬০ শতাংশ করার কথা বলা হয়েছে মূল্যায়ন কমিটির রিপোর্টে। এ ছাড়া, ১১৪টির মধ্যে ১৮টি সরাসরি নিয়ে আসা হবে ফ্রান্স থেকে।

প্রসঙ্গত, এক দশক আগে ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের সঙ্গে রাফাল চুক্তির সময়ই বায়ুসেনা জানিয়েছিল, তাদের দরকার ১২৬টি যুদ্ধবিমান। কিন্তু সেই সময় ফরাসি সংস্থা রাফালকে বরাত দেওয়া হয় ৩৬টি যুদ্ধবিমান। অন্য দিকে, ধাপে ধাপে মিগ-২১, মিগ-২৩ বাতিল হওয়ায় ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানের ভাঁড়ারে সংখ্যার ঘাটতি তৈরি হয়েছে। শুধুমাত্র ৩৬টি রাফাল বা রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড’(হ্যাল) তৈরি তেজসের নয়া সংস্করণ ‘মার্ক-১এ’-র সাহায্যে তা পূরণ করা সম্ভব নয়। এই অবস্থায় নরেন্দ্র মোদি ও ফ্রান্স প্রেসিডেন্টের এই বৈঠকেই চূড়ান্ত হতে পারে বহু প্রতিক্ষিত সেই প্রতিরক্ষা চুক্তি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.