Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Pakistan High Commission

ইটের বদলা পাটকেল! পাক হাই কমিশনে বুলডোজার চালাল ভারত

প্রশাসনের একটি সূত্রের খবর, পাক হাই কমিশনের বাইরে এবং ভিসা বিভাগের কাছে রাখা হয়েছিল ব্যারিকেড, ধাতব রেলিং। নির্মাণ করা হয়েছিল গেট-সহ একাধিক কাঠামো। কিন্তু জানা যাচ্ছে, সেগুলি সরকারি অনুমোদিত সীমানার বাইরে ছিল। অভিযোগ পেতেই পদক্ষেপ করে সংশ্লিষ্ট কর্তপক্ষ। বৃহস্পতিবার সকালে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণগুলি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৩:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৩:৫২

options
link
ইটের বদলা পাটকেল! পাক হাই কমিশনে বুলডোজার চালাল ভারত zoom
পাক হাই কমিশনে চলল বুলডোজার। ছবি: এক্স।
Advertisement

ইটের বদলা পাটকেল! দিল্লিতে পাক হাই কমিশনে (Pakistan High Commission) চলল বুলডোজার। অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল একাধিক বেআইনি নির্মাণ।

প্রশাসনের একটি সূত্রের খবর, পাক হাই কমিশনের বাইরে এবং ভিসা বিভাগের কাছে রাখা হয়েছিল ব্যারিকেড, ধাতব রেলিং। নির্মাণ করা হয়েছিল গেট-সহ একাধিক কাঠামো। কিন্তু জানা যাচ্ছে, সেগুলি সরকারি অনুমোদিত সীমানার বাইরে ছিল। অভিযোগ পেতেই পদক্ষেপ করে সংশ্লিষ্ট কর্তপক্ষ। বৃহস্পতিবার সকালে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণগুলি। এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, পাক হাই কমিশন চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা রেলিং, ধাতব কাঠামো, প্লাস্টারের টুকরো, কংক্রিটের টুকরো, ইট ইত্যাদি। এছড়াও দেখা গিয়েছে টিনের শেড, সাদা ধাতব বেড়া প্রভৃতি। তবে পাকিস্তান হাই কমিশনের মূল ভবন বা মূল প্রবেশপথটি অক্ষত রয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত ১৭ আগস্ট ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে নিরাপত্তার জন্য রাখা ব্যারিকেড সরিয়ে দেয় পাক সরকার। এর স্বপক্ষে তারা যথাযথ কোনও কারণ দর্শাতে পারেনি। বিষয়টি নিয়ে জোর বিতর্ক হয়। এই ঘটনার তিন দিনের মধ্যেই দিল্লিতে পাক হাই কমিশনে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হল। গোটা বিষয়টি নিয়ে ইসলামাবাদ এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি।

অন্যদিকে, বহুদিন ধরেই অভিযোগ রয়েছে, পাক গুপ্তচর সংস্থা আইএসআই ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে কড়া নজর রাখছে। শুধু তাই নয়, নজরদারিতে রয়েছে দূতাবাসের কর্মীরাও। এর পাশাপাশি, চরবৃত্তিরও অভিযোগ রয়েছে আইএসআইয়ের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে পাক হাই কমিশনে বুলডোজার অভিযান চালিয়ে কড়া জবাব দিল ভারত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.