Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
NEET UG Exam 2026

বাতিলের পর নিটের নতুন দিনক্ষণ ঘোষিত, কবে পরীক্ষায় বসবে ২৩ লক্ষ পড়ুয়া?

গত ৩মে দেশজুড়ে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হয়। কিন্তু প্রশ্ন ফাঁসের জেরে সেই পরীক্ষা বাতিল করা হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৫:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৫:৫৩

options
link
বাতিলের পর নিটের নতুন দিনক্ষণ ঘোষিত, কবে পরীক্ষায় বসবে ২৩ লক্ষ পড়ুয়া? zoom
প্রতীকী ছবি।

বাতিল হয়ে যাওয়া নিটের (NEET UG Exam 2026) নতুন দিনক্ষণ প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। গত ৩মে দেশজুড়ে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হয়। কিন্তু প্রশ্ন ফাঁসের জেরে সেই পরীক্ষা বাতিল করা হয়। ঘোষণা করা হয়, নতুন করে ফের পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের। সেই পরীক্ষার দিনক্ষণ এবার প্রকাশ্যে এসেছে। আগামী ২১ জুন দেশজুড়ে নিট পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে এনটিএ।

গত ৩ মে নিট ইউজির পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। প্রায় ২৩ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসেন। তবে সমস্যা বাঁধে রাজস্থানে। জানা যায়, পরীক্ষার অন্তত একমাস আগে কিছু ছাত্রছাত্রীর হাতে এসেছিল একটি সম্ভাব্য প্রশ্নপত্র। অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিশাল বনশন বলেন, ওই সম্ভাব্য প্রশ্নপত্রে ৪১০টি প্রশ্ন ছিল। পরীক্ষার পর দেখা যায় ১২০টি রসায়ন প্রশ্ন আসল প্রশ্নের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। শুধু প্রশ্ন নয়, মিলে গিয়েছে উত্তরের অপশনও। অন্য একটি সূত্রের দাবি, সম্ভাব্য প্রশ্নপত্রের ২৮১টি প্রশ্নের মধ্যে ১৩৫টি প্রশ্ন আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয় বিতর্ক। সরব হন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতারা। তারপরেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়ে দেয়, ৩ মে’র পরীক্ষা বাতিল করা হচ্ছে। প্রশ্ন ফাঁসের অভিযোগ খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। পড়ুয়াদের ফের নতুন করে পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষার দিনক্ষণ শুক্রবার সকালে ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জুন ফের দেশজুড়ে পরীক্ষায় বসবে পড়ুয়ারা।

আগেই এনটিএ জানিয়ে দিয়েছিল, নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য পড়ুয়াদের আর নতুন করে আবেদন করতে হবে না। আলাদা করে কোনও ফি দিতে হবে না পরীক্ষার জন্য। আগেরবার পরীক্ষার জন্য জমা করা অর্থও পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে। নতুন পরীক্ষার জন্য আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে পরীক্ষার্থীদের। এনটিএ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড। তবে অ্যাডমিট কার্ড কবে থেকে মিলবে, তা এখনও জানা যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.