প্রথম বার পরীক্ষা হওয়ার পর উঠেছিল অনিয়মের অভিযোগ। দাবি-দাওয়া মেনে তাই, কড়া নিরাপত্তাবিধি মেনে হল দ্বিতীয় বার পরীক্ষা। ফল প্রকাশও হয়েছে দিন কয়েক আগে। কিন্তু নিট ইউজি ২০২৬ পুনঃপরীক্ষা-ও এড়াতে পারল না অভিযোগের বন্যা। এই পরীক্ষাতেও নম্বর দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করেন একাধিক পরীক্ষার্থী। অভিযোগ-তালিকার মধ্যে একটিতে, অসঙ্গতির মাত্রা গুরুতর।
প্রতিভা ত্রিবেদী নামে এক ছাত্রীর দাবি, যে ফলাফল তাঁর প্রত্যাশিত ছিল, আর যা এনটিএ-র তরফে সে পেয়েছে, দু’য়ের মধ্যে ফারাক ৬০০ নম্বরের! তিনি জানিয়েছেন, তিনি উত্তরমালা খুঁটিয়ে দেখেছেন এবং যে ক’টি প্রশ্নের উত্তর দিয়েছেন, তার মধ্যে মাত্র দু’টিতে ভুল করেছেন। বছর উনিশের ছাত্রীটি জানিয়েছেন, মোট ১৮০টি প্রশ্নের মধ্যে তিনি ১৬২টির উত্তর দিয়েছিলেন। তাঁর মতো আরও অনেকে প্রাপ্ত নম্বর নিয়ে অভিযোগ দায়ের করেছেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, তারা প্রতিটি অভিযোগ খুঁটিয়ে দেখছে। তবে এখনও পর্যন্ত যে ক’টি অভিযোগ এসেছে, তার কোনওটিই সত্য নয়। বেশ কিছু ক্ষেত্রে অনলাইনে এআই-নির্মিত ভুয়া উত্তরপত্র ঘুরছে যা পরিক্ষার্থীদের বিভ্রান্ত করছে বলেও এনটিএ-র তরফে দাবি করা হয়েছে।
আরও পড়ুন:
প্রতিভার দাবি, তিনি এ বছর প্রথম নিট ইউজি পরীক্ষায় বসেছেন। পুনঃপরীক্ষা দেওয়ার পর গত ১৩ জুলাই যে চূড়ান্ত উত্তরমালা প্রকাশিত হয়েছিল, তা তিনি খুঁটিয়ে দেখেছেন। এবং তার পরই নিজের পারফরম্যান্স নিয়ে নিশ্চিন্ত হন। কিন্তু ফল প্রকাশের পর, তা দেখে চমকে যান। প্রতিভার প্রত্যাশিত ছিল মোট ৭২০ নম্বরের মধ্যে ৬৩৮ নম্বর পাওয়া। কিন্তু তিনি পেয়েছেন মাত্র ৩৮ নম্বর। এর পরই এনটিএ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখে তাঁর ওএমআর শিট (উত্তরপত্র) পুনরায় খতিয়ে দেখতে এবং নম্বরের পুর্নমূল্যায়ন করতে আবেদন করেন। প্রতিভার দাবি, তাঁর মতো অন্তত ৬০০ পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরে অসঙ্গতি রয়েছে, যার তদন্ত প্রয়োজন।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?