সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-এ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটা দূরে থামতে হয়েছিল বিজেপিকে। তবে পরিস্থিতি বদলেছে। আজই নির্বাচন হলে বিজেপি একাই পেতে পারে ২৮১ আসন। ইন্ডিয়া টুডে-সি ভোটার-এর জনমত সমীক্ষায় এমনই সম্ভাবনার কথা উঠে এসেছে।
সমীক্ষায় বলা হচ্ছে, বিজেপি নেতৃত্বের এনডিএ পেতে পারে ৩৪৩টি আসন। গত লোকসভা নির্বাচনে বিরোধী ইন্ডিয়া ব্লক ২৩২টি আসন পেয়েছিল। এখন ভোট হলে বিরোধীদের আসন কমবে। তারা পেতে পারে ১৮৮টি আসন। ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি এই সমীক্ষাটিতে সারা দেশে সমস্ত লোকসভা কেন্দ্রে ১,২৫,১২৩ জনের মত নেওয়া হয়েছে। সেখানে দেখা গিয়েছে কংগ্রেস পেতে পারে মাত্র ৭৮টি আসন। অর্থাৎ, তাদের ২৮টি আসন কমবে। ২০২৪-এর নির্বাচনে এনডিএ ২৯২টি আসন পেয়েছিল।
প্রসঙ্গত, ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালের লোকসভা ভোটে অনেকটাই খারাপ ফল হয়েছিল বিজেপির। একক সংখ্যাগরিষ্ঠতাও পাননি মোদী। ‘অব কি বার, চারশো পার’ স্লোগান দিয়ে একক ভাবে মাত্রই ২৪০টি আসন পেয়েছিল মোদী-শাহের দল। শেষ পর্যন্ত ৩০০ আসনের গণ্ডি টপকাতে পারেনি তাদের নেতৃত্বাধীন এনডিএ। শরিকদের সহযোগিতা নিয়ে কেন্দ্রে সরকার গঠন করতে হয়েছিল বিজেপিকে।
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের