Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Narendra Modi

বিকেলেই দিল্লি থেকে মোদির ভাষণ, বিজয়োৎসবের প্রস্তুতিতে ব্যস্ত বিজেপি হেড কোয়ার্টার

সন্ধ্যায় বিজেপি সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দেবেন। আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। সন্ধ্যায় বিজেপি সদর দপ্তরে বিশাল জমায়েত হতে পারে।

Advertisement
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৪:৪৪

link
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৪:৪৪

options
link
বিকেলেই দিল্লি থেকে মোদির ভাষণ, বিজয়োৎসবের প্রস্তুতিতে ব্যস্ত বিজেপি হেড কোয়ার্টার zoom
ফাইল ছবি।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটের গণনা শুরু হতেই গেরুয়া ঝড়ের আভাস পাচ্ছে পদ্মশিবির। পশ্চিমবঙ্গ, অসম , পুদুচেরিতে গণনা শুরু হতেই প্রাথমিকভাবে অনেকটা এগিয়ে আছে বলে দাবি করেছে বিজেপি। এই তিন রাজ্যের ফল নিয়েই রেকর্ড গড়ার দাবি করেছিলেন খোদ প্রধানমন্ত্রী। ভোটবাক্স খুলতেই প্রধানমন্ত্রীর সেই আশায় ইন্ধন দিচ্ছে জনতার রায়। সন্ধ্যায় বিজেপির সদর দপ্তরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিজেপি সূত্রে খবর, দলের সব শীর্ষ নেতাই রবিবারের মধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন। সন্ধ্যায় বিজেপি সদর দপ্তরে বিশাল জমায়েত হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে ভাষণ দেবেন।

সকাল আটটায় পাঁচ রাজ্যে ভোট গণনা শুরু হতেই দিল্লির বিজেপি সদর দপ্তরে জিলিপি তৈরিতে হাত লাগান কর্মীরা। আগে থেকেই সব প্রস্তুত ছিল। ঠিক সকাল থেকেই পুরী, লাড্ডু তৈরিতে ব্যস্ততা দেখা গেল। বিজেপি সূত্রের খবর, দিনভর সদর দপ্তরে মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

অন্যদিকে ভোটবঙ্গে এসে ঝাড়গ্রামে ঝালুমুড়ি খেয়ে আলোচনার কেন্দ্রে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার সেই ঝালমুড়ি আবেগকে দিল্লির বুকে ধরে রাখলেন বেলুড়ের গৌরী দেবী। সারাবছরই রাজধানীতে ঝালমুড়ি বিক্রি করাই তাঁর পেশা। আজ বিজেপি সদর দপ্তরের সামনে ঝালমুড়ির পসরা সাজিয়ে বসেছেন তিনি।

jhalmuri shop outside of bjp headquarter
বিজেপি হেড কোয়ার্টারের সামনে ঝালমুড়ির পসরা সাজিয়ে বেলুড়ের গৌরী।

 

বলাই বাহুল্য, জয়ের আশায় পদ্মশিবিরের পাখির চোখ ছিল পশ্চিমবঙ্গ। অসমে বিজেপি ১০ বছর ক্ষমতায়। বুথ ফেরত সমীক্ষার ফল ও দলীয় হিসেব বলছে, উত্তর-পূর্বের ওই রাজ্যের তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে পদ্ম শিবির। পুদুচেরিতে এনআর কংগ্রেসের সঙ্গে জোট রয়েছে বিজেপির। সেই জোট এবার পঞ্চম বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বলে বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাতেও জয়ের প্রবণতা বাড়ছে বলেই মনে করা হচ্ছে। এই আবহে গেরুয়াশিবরের বিজয়োৎসবের আগাম পূর্বাভাস পেতেই সাজো সাজো রব হেড কোয়ার্টারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.