হিন্দি সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে এই ঘটনা। এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মহারাষ্ট্রের নাগপুর শহরের দুই কুখ্যাত গ্যাংস্টারের। তাদের একজন দীর্ঘদিন জেলবন্দি ছিল। সম্প্রতি জামিনে ছাড়া পায়। ভর দুপুরে ভিড় রাস্তায় তাকে ধারাল অস্ত্রে কুপিয়ে খুন করল প্রেমের প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় দুষ্কৃতী!
শহরের নগেন্দ্র নগরের সুন্দরবন এলাকায় ঘটেছে ভয়ংকর হত্যাকাণ্ড। অভিযোগ, গৌরব রামভাউ রাউত ও তার সহযোগী অভিষেক ওয়াসনিক রাস্তায় তাড়া করে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে গৌরব পঙ্কজ রাগডেকে। গামছু নামের এক ব্যক্তিকে খুন অভিযুক্ত ছিল রাগডে। এছাড়াও আজনি থানায় খুন, ডাকাতি-সহ নয়টি মামলা রয়েছে এই গ্যাংস্টারের বিরুদ্ধে। অন্যদিকে রাউত ও ওয়াসিকের বিরুদ্ধেও আলাদা খুনের মামলা রয়েছে।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের বাসিন্দা রানির (নাম পরিবর্তিত) সঙ্গে গত দু’বছর ধরে সম্পর্ক ছিল নিহত রাগডের। সে জেলে ঢোকার পর রানির সঙ্গে মেলামেশা শুরু করে রাউত। তাদের মধ্যে সম্পর্ক গভীর হয়। অপরাধের জগৎ থেকে নিজেকে দূরে রাখতে চাওয়া রানি সঙ্গে নরেন্দ্র নগর এলাকায় একটি ‘ক্লাউড কিচেন’ ব্যবসা শুরু করে রাউতের সঙ্গে। দু’জনে একটি ভাড়া বাড়িতে থাকছিল। এদিকে জামিনে মুক্ত হওয়ার পরেই যাবতীয় ঘটনা জানতে পেরে রাগে ফুঁসছিল রাগডে।
বৃহস্পতিবার বিকেলে রাউতের বাড়িতে গেছিল রানি। সেখানে রাউতের অন্য বন্ধুরা উপস্থিত ছিল। সকলে মিলে আনন্দ-ফুর্তিতে মেতেছিল। এই খবর পেয়ে সেখানে হাজির হয় রাগডেও। মূল দরজা বন্ধ দেখে রাউতের বাড়িতে পাথর ছোড়ে সে। এরপর বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালায় রাগডে। প্রাথমিকভাবে রাউত ও তাঁর বন্ধুরা পালিয়ে গেলেও স্থানীয় কালভার্টের সামনে রাগডের সঙ্গে ভয়ংকর মারামারি শুরু হয়। এক সময় মাটিতে পড়ে যায় রাগডে। এই সুযোগে তার হাত থেকে ছুরি ছিনিয়ে নিয়ে কোপাতে শুরু করে রাউত।
রক্তাক্ত রাগডে মাটিতে লুটিয়ে পড়তেই ঘটনাস্থল ছেড়ে পালায় রাউত এবং তার সঙ্গীরা। স্থানীয়রা খুনের দৃশ্য ভিডিও রেকর্ড করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। অন্য একটি দল প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করে গ্রেপ্তার করে কুখ্যাত গ্যাংস্টারকে। উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব