সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা সিদ্দিকির মতোই খুন হতে হবে যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath)। ১০ দিনের মধ্যে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলে তাঁকে হত্যা করা হবে। এমনই এক হুমকি ফোন পেল মুম্বই পুলিশ।
গত ১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁজরা করে দেয় আততায়ীরা। পুলিশ সূত্রের দাবি, শুধু বাবা নন, হত্যাকারীদের টার্গেটে ছিলেন সিদ্দিকির পুত্র বিধায়ক জিশান সিদ্দিকিও। রীতিমতো কপালজোরে রক্ষা পান তিনি। এবার খুনের হুমকি পেলেন যোগী আদিত্যনাথ। শনিবার সন্ধ্যায় এক অজানা নম্বর থেকে ফোন পায় মুম্বই পুলিশ ট্র্যাফিক কন্ট্রোল। সেখানে বলা হয়, বাবা সিদ্দিকির মতোই খুন করা হবে যোগীকে, যদি তিনি দশ দিনের মধ্যে ইস্তফা না দেন।
ফোন পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। দ্রুত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে যোগী আদিত্যনাথের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। গত বুধবারই এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় সলমন খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে। ২ কোটি টাকা না দিলে খুন করা হবে বলিউডের সুপারস্টারকে, এমনই হুমকি দিয়েছিলেন তিনি। তারও আগে মঙ্গলবারই সলমন ও বাবা সিদ্দিকির ছেলেকে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন এক ২০ বছরের তরুণ।
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের