Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Ethiopian Airlines

মাঝআকাশে অসুস্থ যাত্রীরা, মুম্বইয়ে জরুরি অবতরণ ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানের

ফের মাঝ আকাশে বিপত্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৫, ১৭:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৫, ১৭:৫২

options
link
মাঝআকাশে অসুস্থ যাত্রীরা, মুম্বইয়ে জরুরি অবতরণ ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মাঝআকাশে বিপত্তি। বিমানের ভিতর বায়ুচাপ কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়লেন ৭ জন যাত্রী। দুর্ঘটনা এড়াতে মুম্বইয়ে জরুরি অবতরণ করল ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান।

জানা গিয়েছে, শুক্রবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে রওনা দিয়েছিল বিমানটি। ৩৩ হাজার ফুট উচ্চতায় আরব সাগরের উপর দিয়ে ওড়ার সময় আচমকা বিমানের ভিতর বায়ুচাপ কমে যায়। এরপরই উড়ানের ভিতর অসুস্থ পড়েন সাত জন যাত্রী। শুধু তাই নয়, বায়ুচাপ কমে যাওয়ার কারণে বিমানটিও দ্রুত নিচে নামতে শুরু করে। এরপরই শোরগোল পড়ে যায় উড়ানের ভিতর। অবস্থা বেগতিক দেখে পাইলট মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন। এটিসির তরফে সবুজ সংকেত মিলতেই মুম্বইয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয় বিমানটি। সূত্রের খবর, অবতরণের পরই ওই সাত যাত্রীকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।   

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, গত সোমবার এরকমই একটি ঘটনার সাক্ষী থাকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান। লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল উড়ানটি। কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বিমানের পাঁচ যাত্রী এবং দুই বিমানকর্মী অসুস্থ হয়ে পড়েন। বিমানের মধ্যেই হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন ওই দুই বিমানকর্মী। এরপরই উড়ানের ভিতর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়নি। সফলভাবেই উড়ানটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় বিমান সংস্থার মেডিক্যাল টিম। তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের পর তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।        

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.