সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা! বাড়ল দুধের দাম। লিটার প্রতি ২ টাকা করে মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করল মাদার ডেয়ারি। বুধবার থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে আপাতত দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের বাজারে বর্ধিত মূল্যে বিক্রি হবে মাদার ডেয়ারি দুধ।
কিন্তু কী কারণে বৃদ্ধি করা হল দাম? এ প্রসঙ্গে মাদার ডেয়ারির এক মুখপাত্র বলেন, “গত কয়েক মাসে প্রতি লিটারে ৪-৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে উৎপাদন খরচ। মূলত গরম এবং তাপপ্রবাহের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে দাম বেড়েছে দুধের।”
নতুন দাম কত হল? জানা যাচ্ছে, টোনড দুধের দাম (বাল্ক ভেনডেড) প্রতি লিটারে ৫৪ থেকে বেড়ে হলো ৫৬ টাকা। ফুল ক্রিম দুধের দাম (প্যাকেটজাত) ৬৮ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হল ৬৯ টাকা। টোনড দুধের (প্যাকেটজাত) নতুন দাম হল ৫৭ টাকা। অন্যদিকে, ডাবল টোনড দুধের (প্যাকেটজাত) দাম প্রতি লিটারে ৪৯ টাকা থেকে বাড়িয়ে ৫১ টাকা করা হয়েছে। ‘কাউ মিল্ক’ দুধের দাম প্রতি লিটার ৫৭ টাকা থেকে বেড়ে হল ৫৯ টাকা।
উল্লেখ্য, শুধুমাত্র দিল্লি-এনসিআরের বাজারেই সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৩৫ লক্ষ লিটার দুধ বিক্রি করে মাদার ডেয়ারি।
সর্বশেষ খবর
-
স্থিতিশীল না করে রেফার নয়! রোগী ভোগান্তি দূর করতে একাধিক নির্দেশিকা স্বাস্থ্যদপ্তরের
-
পিওকে ভারতেরই! ম্যাপ দেখিয়েও মুছল আফগানিস্তান, টি-২০ সিরিজের আগে সাঁড়াশি চাপে রশিদরা
-
দিল্লিতে পড়ুয়াদের পিজি এখন ধ্বংসস্তুপ, সরকারের কাছে শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ের আর্জি সোনুর
-
তোলাবাজি থেকে শৃঙ্খলাভঙ্গ! সরানো হল কোচবিহারের একাধিক নেতাকে, শুদ্ধকরণের পথে বিজেপি?
-
শেষের সেদিন… দেড় ডিগ্রির সীমারেখা পেরনোর মুখে পৃথিবী! তীব্র হচ্ছে কোন অশনি সংকেত?