সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন বছর তেইশের তরুণী। বাড়িতেই সন্তান প্রসব করেন তিনি। অভিযোগ, প্রসবের পর নিজে হাতে খুন করেন সদ্যজাতকে। এমনকি প্লাস্টিকে মুড়িয়ে পাঁচতলা থেকে ছুড়ে ফেলে দেন সন্তানের দেহ। এই ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার এই কাণ্ড ঘটে কেরলের কোচির পানামপিলি নগর এলাকায়। এদিন রাস্তা পরিষ্কার করার সময় সাফাইকর্মীরা একটি প্লাস্টিক পড়ে থাকতে দেখেন। যা খুলতেই এক সদ্যজাতের দেহ দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা।
[আরও পড়ুন: ৭০০ গাড়ি নিয়ে ব্রিজভূষণের পেশি প্রদর্শন! ভোটের বেসাতিতে চাপা পড়ল অ্যাথলিটদের কান্না?]
পুলিশ সূত্রে খবর, কাউকে না জানিয়েই নিজের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলেন ওই তরুণী। এমনকি পুরো বিষয়টা তিনি বাবা-মায়ের থেকেও লুকিয়ে যান। বাড়ির শৌচালয়তেই সন্তান প্রসব করেন তিনি। তার পর সদ্যজাতকে হত্যা করে দেহটি প্লাস্টিকে ভরে রাস্তায় ছুড়ে ফেলে দেন।
এই বিষয়ে পুলিশ জানিয়েছে, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন ওই তরুণী। সদ্যজাতের দেহের ময়নাতদন্তে মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় খুনের অভিযোগে ওই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু এই মুহূর্তে চিকিৎসা চলছে ধৃত তরুণীর। সুস্থ হলেই জেলে পাঠানো হবে তাঁকে।
সর্বশেষ খবর
-
‘পশ্চিমবঙ্গ কোনও রাজনৈতিক দলের জমিদারি নয়, আমি ফেরায় এত জ্বালা কেন?’, বামেদের তোপ তসলিমার
-
স্লোভেনিয়ার ভারতীয় দূতাবাসে হামলা! নিন্দায় সরব নয়াদিল্লি, নেপথ্যে খলিস্তানিরা?
-
সাহালের হ্যাটট্রিকে ডুরান্ডে সিআইএসএফ’কে গোলের মালা মোহনবাগানের, চিন্তা গোল মিসের প্রবণতাও
-
রাস্তার মাঝে মারাত্মক কাণ্ড! প্রতারকের খপ্পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিজিৎ, ভাইরাল ভিডিও
-
‘ওকে পথ থেকে সরাও’, প্রেমিকের সঙ্গে স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে থ স্বামী! স্ক্রিনশট নিয়ে দ্বারস্থ পুলিশের