Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Delhi Press Club

‘হর হর মোদি’, রাম রূপে প্রধানমন্ত্রী! রাজধানীর প্রেসক্লাবে ‘মোদি চালিশা’র অনুষ্ঠান ঘিরে বিতর্ক

PM Narendra Modi: বিতর্কের মাঝেই মুখ খুলেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ। এক্স হ্যান্ডেলে একটি বিবৃতিতে তারা লিখেছে, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে একটি অনুষ্ঠানের ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা স্পষ্ট করতে চাই, এই অনুষ্ঠান প্রেসক্লাব আয়োজন করেনি। একটি সংগঠনকে সংবাদিক সম্মেলন করার জন্য ক্লাব ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু তারা শর্তাবলী লঙ্ঘন করেছে।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৮:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৮:৩২

options
link
‘হর হর মোদি’, রাম রূপে প্রধানমন্ত্রী! রাজধানীর প্রেসক্লাবে ‘মোদি চালিশা’র অনুষ্ঠান ঘিরে বিতর্ক zoom
দিল্লির প্রেসক্লাবে ‘মোদি চালিশা’ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত।
Advertisement

রাজনীতির ময়দানে তাঁর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু এবার তাঁকে দেবতার আসনে বসিয়ে পুজো করার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। দিল্লির প্রেসক্লাবে (Delhi Press Club) ভগবান রামচন্দ্রের আদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi ) একটি ব্যানারের সামনে চলল আরতি। শুধু তাই নয়, উঠল ‘হর হর মোদি’, ‘জয় জয় মোদি’র মতো জয়ধ্বনিও। গোটা ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে।

ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে ভগবান রামচন্দ্রের সঙ্গে তুলনা করে একটি অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানের ব্যানারে লেখা, ‘ভগবান শ্রী নরেন্দ্র মোদি চালিশা’। কিন্তু কারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছে, তা এখনও জানা যায়নি। ভিডিওতে দেখা গিয়েছে, মোদির ব্যানারের সামনে চলছে আরতি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিতর্কের মাঝেই মুখ খুলেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ। এক্স হ্যান্ডেলে একটি বিবৃতিতে তারা লিখেছে, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে একটি অনুষ্ঠানের ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা স্পষ্ট করতে চাই, এই অনুষ্ঠান প্রেসক্লাব আয়োজন করেনি। একটি সংগঠনকে সংবাদিক সম্মেলন করার জন্য ক্লাব ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু তারা শর্তাবলী লঙ্ঘন করেছে। বিষয়টি নজরে আসতেই তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.