Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Twisha Sharma

প্রাক্তন মিস পুণে তিশা শর্মা মাদক নিতেন, দাবি শাশুড়ির, স্বামীর জামিন খারিজ আদালতে

প্রথম বিবিএ, পরে এমবিএ করার পর মুম্বই এবং দিল্লির দু’টি সংস্থায় চাকরিও করেন তিশা। এর মধ্যেই সুন্দরী প্রতিযোগিতায় সাফল্য আসে। ‘মিস পুণে’ খেতাব পান তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৮:১৪

options
link
প্রাক্তন মিস পুণে তিশা শর্মা মাদক নিতেন, দাবি শাশুড়ির, স্বামীর জামিন খারিজ আদালতে zoom
১২ মে কাটারা হিলসের শ্বশুরবাড়িতে মৃত্যু হয় তিশার। ফাইল ছবি।
Advertisement

বিয়ের ছ’মাসের মধ্যে শ্বশুরবাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে প্রাক্তন মিস পুণে তিশা শর্মার (Twisha Sharma)। অভিযোগ উঠেছে, পণের জন্য খুন করা হয়েছে উচ্চশিক্ষিত তরুণীকে। যদিও তিশার শাশুড়ি অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিবালা সিং আদালতে দাবি করলেন, পুত্রবধূ মাদকাসক্ত ছিলেন। এদিকে স্বামী পেশায় আইনজীবী সম্রাট সিংয়ের জামিন খারিজ করেছে ভোপালের একটি আদালত। এই মামলায় আরও এক অভিযুক্ত ফেরার সামর্থ সিংয়ের গ্রেপ্তারির জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। অভিযুক্ত যাতে দেশ ছেড়ে পালাতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন ভোপালের এসিপি রজনীশ কাশ্যপ কাউল।

গত ১২ মে কাটারা হিলসের শ্বশুরবাড়িতে মৃত্যু হয় তিশার। স্বামী-শাশুড়ি আত্মহত্যার কথা বললেও মানতে নারাজ তরুণীর পরিবার। “এখানে আমার দমবন্ধ হয়ে আসছে।” মোবাইলে মাকে মেসেজ পাঠানোর পরদিন ভোপালে শ্বশুরবাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হল মাস পাঁচেক আগে বিয়ে হওয়া তিশা শর্মার।

Advertisement

প্রথম বিবিএ, পরে এমবিএ করার পর মুম্বই এবং দিল্লির দু’টি সংস্থায় চাকরিও করেন তিশা। এর মধ্যেই সুন্দরী প্রতিযোগিতায় সাফল্য আসে। ‘মিস পুণে’ খেতাব পান তিনি। একটি তেলেগু ছবিতে অভিনয় করেন। যোগা শিখে প্রশিক্ষণ দেওয়ায় শুরু করেছিলেন। এই সবের মধ্যেই ২০২৪ সালে একটি ডেটিং অ্যাপ সূত্রে তাঁর আলাপ হয় পেশায় আইনজীবী সম্রাট সিংয়ের সঙ্গে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে তাঁরা বিয়ে করেন। কিছুদিনের মধ্যেই বদলে যায় পরিস্থিতি।

তিশা শর্মার মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বলা হয়েছে। ভোপাল এইমসের ময়নাতদন্তের রিপোর্টও তাই বলছে। যদিও তিশার বাবা নবনিধি শর্মার দাবি, ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে অন্য প্রমাণের মিল নেই। পরিবারের বক্তব্য প্রভাবশালী আইনজীবী ও বিচারপতির পরিবার নেপথ্যে ছড়ি ঘোরাচ্ছে। নতুন করে দিল্লি এইমসে ময়নাতদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বাড়ি ঘেরাও করে তিশার মৃত্যুর ন্যায় বিচার চায় পরিবার।

প্রাথমিকভাবে গার্হস্থ্য হিংসার মামলা করে স্বামী সম্রাট সিং এবং শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার পরিবারের প্রভাবশালী দাবিকে প্রতিষ্ঠা দিয়ে ইতিমধ্যে আগাম জামিন পেয়ে গিয়েছে পলাতক মা-ছেলে। তাঁদের গ্রেপ্তারির লক্ষ্যে পুরস্কার ঘোষণার কথা ভাবছে পুলিশ। ভোপালের পুলিশকর্তা রাজনীশ কাশ্য়প কৌলের বক্তব্য, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। বিশেষ তদন্তকারী দল (এসআইটি) সমস্ত প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহ করছে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.