ফের মাঝআকাশে আতঙ্ক। মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি। তড়িঘড়ি উড়ানটি জরুরি অবতরণ করল চেন্নাই বিমানবন্দরে। যাত্রী ও বিমানকর্মীর সকলেই সুস্থ রয়েছেন বলে খবর।
সোমবার কুয়ালালামপুর থেকে রওনা দিয়েছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১২৫ বিমানটি। বিমানবন্দর ছাড়ার পর আকাশে ওড়ার বেশ কিছুক্ষণ পরই বিমানের ডান দিকের ইঞ্জিনে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপরই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। পাইলট তড়িঘড়ি চেন্নাই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে গোটা বিষয়টি জানান এবং জরুরি অবতরণের অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল সবুজ সংকেত দিতেই উড়ানটি জরুরি অবতরণ করে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখে চেন্নাই বিমানবন্দরে আগে থেকেই অ্যাম্বুল্যান্স, দমকল প্রস্তুত রাখা হয়েছিল। উপস্থিত ছিলেন একাধিক সিআইএসএফ আধিকারিক। তবে বিমানটি নিরাপদেই জরুরি অবতরণ করে। উড়ানটিতে ১৮৬ জন যাত্রী ছিলেন। ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি। জরুরি অবতরণের পরই তাঁদের বিমান থেকে নামিয়ে আনা হয়। কিন্তু কী কারণে বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিল, তা স্পষ্ট নয়। উড়ান সংস্থার তরফেও কিছু জানানো হয়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা