সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী শরীরের গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া ঋতুচক্র। অথচ ঋতুমতী হওয়ার ‘দোষে’ তামিলনাড়ুর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষের বাইরে বসে পরীক্ষা দিতে বাধ্য করা হল! আধুনিক বিজ্ঞানের যুগে এই ঘটনা দক্ষিণ রাজ্যের কোয়েম্বাটুরের। স্কুল প্রিন্সিপালের নির্দেশে শ্রেণিকক্ষের বাইরে বসে বিজ্ঞান পরীক্ষাই দেয় ওই কিশোরী।
কোয়েম্বাটুরের একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ভাইরাল হয়েছে ক্লাসের বাইরে বসে ছাত্রীর পরীক্ষা দেওয়ার ভিডিও। সেখানে দেখা গিয়েছে, ছাত্রীর দিকে ছুটে যাচ্ছেন তার মা। তিনি প্রশ্ন করছেন, কেন ক্লাসের বাইরে বসে আছে সে। বালিকা জানায়, স্কুলের প্রিন্সিপাল তাকে ক্লাসের বাইরে বসে পরীক্ষা দিতে বলেছেন। একথা শুনে হতাশ বোধ করেন ছাত্রীর মা। প্রশ্ন তোলেন, কেন একজন ছাত্রীকে এভাবে শ্রেণিকক্ষের বাইরে বসে পরীক্ষা দিতে হবে?
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে উত্তরপ্রদেশে একদশ শ্রেণির এক ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। যেহেতু পরীক্ষার মাঝে আচমকা ঋতুচক্র শুরু হওয়ায় শিক্ষকদের কাছে স্যানিটারি ন্যাপকিন চেয়েছিল ওই কিশোরী। এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ছাত্রীর বাবা।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ