সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election Results 2025) ধরাশায়ী মহাগটবন্ধন। আরজেডি, কংগ্রেস, বাম-সকলেরই কার্যত হাতে হ্যারিকেন দশা। আর বিরোধী জোটের এহেন বেহাল দশা নিয়েই তৈরি হয়েছে অজস্র মজার মিম। নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে সেসব মিম ঘিরে। জওহরলাল নেহরু থেকে শুরু করে প্রশান্ত কিশোর, মিমের মুখ হয়ে উঠেছেন তাবড় নেতারা।
২৪৩ আসনের বিহার বিধানসভায় অন্তত ২০০টি আসন জিততে চলেছে এনডিএ। এসআইআর-সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করলেও জনমানসে দাগ কাটতে পারেনি মহাগটবন্ধন। শুক্রবার প্রকাশ হয়েছে বিহার ভোটের ফলাফল। এদিনই আবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবস। নেটিজেনদের খোঁচা, নিজের জন্মদিনেই নিজের দলের বেহাল দশা সহ্য করতে হচ্ছে চাচা নেহরুকে! তাঁর হতাশ মুখের ছবি দেওয়া মিমের বন্যা বইছে নেটদুনিয়ায়।
Nehru ji watching Congress’ performance on his birthday #BiharElection2025 pic.twitter.com/lviaIhGkm5
— Sagar (@sagarcasm) November 14, 2025
কেবল নেহরু নয়, মিমের অন্যতম ‘টার্গেট’ প্রশান্ত কিশোরও। চূড়ান্ত সফল ভোটকুশলী হিসাবে তাঁর দেশজোড়া খ্যাতি। তবে এবার ভোটের ময়দানে নেমেছেন পিকে। সেখানে অবশ্য যথেষ্ট হতাশ হতে হয়েছে তাঁকে। একটাও আসন সম্ভবত জিততে পারবে না পিকের দল।
I’m sad for him #BiharElections2025 pic.twitter.com/tpNkpOYFZJ
— Ayesha (@KashmiriAyesha1) November 14, 2025
অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে লালুপুত্র তেজস্বী যাদবকে তুলে ধরেছিল মহাগটবন্ধন। কিন্তু সেই রণকৌশলও একেবারে ব্যর্থ। মিমের দুনিয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন তেজস্বীও। অনেকে তাঁকে খৈনিতে ব্যবহৃত চুনের সঙ্গে তুলনা করেছেন।
Aur jab humaari baari aayi CM banne ki, toh sala Exit Poll bhi sahi nikal gaya#BiharElections2025 | #BiharPolitics pic.twitter.com/yR3wd8IChp
— Sagar (@sagarcasm) November 14, 2025
একদিকে যেমন মহাগটবন্ধনের প্রার্থীদের নিয়ে চলছে মশকরা, তেমনই বিজেপির উল্লাস নিয়েও মিম তৈরি করছেন নেটিজেনরা। সেখানে ব্যবহার হচ্ছে রুপোলি পর্দার নানা দৃশ্য। বিশেষত জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের নানা দৃশ্য ব্যবহার করে তৈরি হচ্ছে নানা মিম। সবমিলিয়ে, বিহার ভোটের ফল নিয়ে চূড়ান্ত ব্যস্ততা নেটদুনিয়াতেও।
अपने अपने मीम्स के साथ तैयार रहो Guyz.. आज अपना दिन है….
“लागे के तोहरो बोखार बाटे भीतर…भइल गरम हमार थरमामीटर…”
सुन लिया @ArunKoslii @Rohitjain2799 @Rajbirrohilla @nehraji77 कउनो कमी न राहिल झंडनायक पप्पू की शान मे #BiharElections #BiharPolitics #ExitPolls pic.twitter.com/WeK0ejuKEV
— Rana Hu Main (@arya_raushni) November 14, 2025
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার