দেশে প্রথমবার এআই সম্মেলনের আয়োজন করেছে নরেন্দ্র মোদির সরকার। আর সেখানে চিনা ‘রোবো কুকুর’ নিয়ে এসে তা নির্মাণের কৃতিত্ব নিতে চেয়ে বিতর্কে নয়ডার গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়! এমনকী সম্মেলন ছেড়ে বেরিয়েও যেতে হয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানকে। এই নিয়ে যখন বিতর্কে চলছে তখন আসরে নামল বেঙ্গালুরুর একটি সংস্থা। দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘রোবোডগ’ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে তারা।
‘রোবোডগ’টির নাম পরম। প্রস্তুতকারক সংস্থাটি সেটিকে ভারতের সবচেয়ে শক্তিশালী ‘রোবট কুকুর’ হিসাবে বর্ণনা করেছে। সমাজমাধ্যমে একটি পোস্টে তারা লিখেছে, ‘পরম ভারতের সবচেয়ে শক্তিশালী রোবট কুকুর। এটি কেনা নয়, সম্পূর্ণ ভারতে নির্মিত। ভারতীয়দের দ্বারা নির্মিত।’ পরমের একটি ভিডিও সংস্থাটি তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করেছে।
আরও পড়ুন:
Enough of this nonsense!
Presenting PARAM: India’s most powerful indigenous robot dog. Not assembled, not bought, BUILT IN INDIA, built by INDIANS. For our nation, for our century, for our world!
Jai Hind! 🇮🇳@narendramodi @adgpi @AshwiniVaishnaw @GoI_MeitY @startupindia pic.twitter.com/Djwuvzksne— General Autonomy (@GeneralAutonomy) February 18, 2026
প্রসঙ্গত, বুধবার ‘ওরিয়ন’ নামক নজরদারি রোবো কুকুর নিয়ে এআই সম্মেলনে আসেন গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে নেহা সিং নাম্নী এক অধ্যাপক দাবি করছেন, তাঁদের প্রতিষ্ঠাবন ৩৫০ কোটি টাকা খরচ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায়। তারই ফলশ্রুতি ওই যন্ত্র-সারমেয়। যে বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরে বেরিয়ে নিজে নিজেই নজরদারি চালাতে পারবে। আর এতেই হাসির রোল ওঠে। কেননা যে রোবো কুকুর নিয়ে এমন দাবি, তা আসলে চিনা যন্ত্রকুকুর। এরপরই ঘটে যায় বিপত্তি। সম্মেলন ছেড়ে বেরিয়ে যেতে বলা হল ওই শিক্ষা প্রতিষ্ঠানটিকে।
সর্বশেষ খবর
-
আইসক্রিম ভেবে ‘ক্ষতিকর’ ফ্রোজেন ডেজার্ট খাচ্ছেন না তো? পার্থক্য না বুঝলেই মুশকিল
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?
-
রুপোর গ্লাসে জল খান কঙ্গনা রানাউত! উপকারিতা জানলে আপনিও খাবেন
-
মাছের আড়ালে গরুর মাংস পাচার! উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত ১.৬৮ কোটির অবৈধ ব্যবসা
-
টানা বৃষ্টিতেও পুরোদমে চলছে এসি? জেনে নিন কোন ভুলে হতে পারে চরম ক্ষতি