Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬
Jharkhand

মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা, ঝাড়খণ্ডে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম মাওবাদী নেতা

উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্রও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১৩:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১৩:০২

options
link
মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা, ঝাড়খণ্ডে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম মাওবাদী নেতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডে ফের মাও-দমন অভিযান। নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হল মাওবাদী নেতা মুখদেব যাদবের। তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্রও।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে তারহাসি এবং মানাতু সংলগ্ন এলাকার জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তল্লাশি চলাকালীন পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের লড়াই চলার পর অবশেষে খতম করা হয় মাও নেতা মুখদেবকে। জানা গিয়েছে, মুখদেব ‘তৃতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি’ নামে নিষিদ্ধ সংগঠনের অন্যতম কমান্ডার ছিলেন। বহুদিন ধরেই তাঁর খোঁজ করছিল পুলিশ। তার মৃত্যু বড় সাফল্য বলেই মনে করছে নিরাপত্তাবাহিনী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনও পর্যন্ত ওই এলাকাজুড়ে অভিযান চালিয়ে ৩১ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা ১০০০ মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০ হাজারের বেশি যৌথ বাহিনীকে। অভিযানে ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসবরাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.