বেঙ্গলুরুতে ভয়ংকর দুর্ঘটনা। কাজ চলাকালীন একটি পাথর খাদানে ভেঙে পড়ল বিশাল পাথরের চাঁই। মৃত্যু হয়েছে অন্তত ৭ জন শ্রমিকের। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে খবর, বেঙ্গলুরু শহর থেকে বেশ কিছুটা দূরে মাদাপাট্টানা নামক একটি গ্রামে অবস্থিত খাদানটি। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও সেখানে কাজ চলছিল। ছিলেন প্রায় ১৮ জন শ্রমিক। মাটি থেকে ৪০ ফুট গভীরে তাঁরা কাজ করছিলেন। সেই সময় আচমকা বিশাল একটি পাথরের চাঁই ভেঙে পড়ে। এরপরই ঘটনাস্থলে শোরগোল পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। কী কারণে পাথরটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। আহত হয়েছেন আরও ৬ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।
আরও পড়ুন:
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘মাগাডি রোডের কাছে একটি পাথর খাদানে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে বেশ কয়েকজন শ্রমিকের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধসের কারণেই এই ঘটনা ঘটেছে। খাদানটিতে নিয়ম মেনে কার্যক্রম পরিচালিত হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।’ জানা গিয়েছে, কর্মরত শ্রমিকরা অধিকাংশই বিহার এবং কর্নাটকের বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৫৪ ফুটের দোসা, ১৪ টনের বিরিয়ানি! গিনেসবুকে নাম তোলা ভারতের এই ৬ ডিশ চেখেছেন?
-
ন’বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া, কবে কোথায় ম্যাচ?
-
‘মহামারির আকার নিয়েছে প্রতারণা’ , সাইবার সহায়তা কেন্দ্র চালু করে শুভেন্দুর অ্যাকশন শুরু!
-
পেটে ২ মিলিয়ন ব্যারেল তেল, হরমুজে ভারতীয় জাহাজে গোলাবর্ষণ! সমুদ্রেই সলিল সমাধি?
-
বর্ষায় সংক্রমণ পিছু ছাড়ছে না? এই ৮ লক্ষণ হতে পারে দুর্বল ইমিউনিটির ইঙ্গিত