সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত ২ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন। কারখানাটি বেআইনি কি না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয়রা। তবে সেই অভিযোগ খণ্ডন করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে ওই বাজি কারখানাটিতে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই সেখানে আগুন লেগে যায়। ভয় পয়ে বাইরে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং অ্যাম্বুল্যান্স। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে কারখানার ভিতরে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আহত হয়েছেন আরও পাঁচ জন। কিন্তু কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ আধিকারিক অনুরাগ সিং বলেন, “এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কারখানার কার্যক্রমে কিছু ত্রুটি ছিল। তার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।” পুলিশের তরফে জানানো হয়েছে, কারখানার মালিকের নাম খালিদ এবং তাঁর কাছে এই বাজি কারখানার বৈধ লাইসেন্স ছিল।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার