Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Manipur Unrest

প্রতিবাদ মিছিলে রণক্ষেত্র ইম্ফল! কাঁদানে গ্যাস, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে আহত বহু

‘কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি’-র উদ্যোগে শনিবার দুপুরে বিশাল মিছিলের আয়োজন করা হয়। দুপুর ১টার পর থেকেই মিছিলটিতে যোগ দেন শয়ে শয়ে মানুষ। তাঁদের মূল দাবি ছিল, মণিপুরে শান্তি প্রতিষ্ঠা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হিংসার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ইত্যাদি। মোট ছ’দফা দাবি নিয়ে পথে নামেন তাঁরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ২২:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ২২:০৪

options
link
প্রতিবাদ মিছিলে রণক্ষেত্র ইম্ফল! কাঁদানে গ্যাস, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে আহত বহু zoom
উত্তপ্ত মণিপুর। ছবি: সংগৃহীত।
Advertisement

অগ্নিগর্ভ মণিপুর। শনিবার একটি প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল ইম্ফলে। জানা যাচ্ছে, মিছিলটির গন্তব্য ছিল মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিংয়ের বাসভবন। কিন্তু তার আগেই বিক্ষোভকারীদের আটকে দেয় নিরাপত্তা বাহিনী। দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অনেকে।

‘কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি’-র উদ্যোগে এদিন দুপুরে বিশাল মিছিলের আয়োজন করা হয়। দুপুর ১টার পর থেকেই মিছিলটিতে যোগ দেন শয়ে শয়ে মানুষ। তাঁদের মূল দাবি ছিল, মণিপুরে শান্তি প্রতিষ্ঠা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হিংসার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ইত্যাদি। মোট ছ’দফা দাবি নিয়ে পথে নামেন তাঁরা। মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে আগ্রসর হয় মিছিলটি। তখনই মিছিলটিকে আটকে দেয় নিরাপত্তা বাহিনী। এরপরই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় নিরাপত্তা কর্মীদের। ধস্তাধস্তির জেরে আহত হন কয়েকজন আন্দোলনকারী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটান নিরাপত্তা কর্মীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ৬ এপ্রিল রাতে বিষ্ণুপুর জেলায় মোইরাং ট্রোংলাওবিতে এক বিএসএফ জওয়ানের বাড়িতে হামলা চালানো হয়। বেশ কয়েকজন জঙ্গি ওই বিএসএফ জওয়ানের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালায়। ঘটনার সময় বাড়ির সদস্যরা ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যেই মৃত্যু হয় ৫ মাস বয়সি শিশুকন্যা ও ৫ বছরের এক বালকের। গুরুতর জখম হন তাদের মা। মর্মান্তিক এই ঘটনার পর থেকে প্রতিবাদের আগুনে জ্বলছে মণিপুর। সম্প্রতি সেখানে ৫ দিনের বন্‌ধের ডাকও দেওয়া হয়। কিন্তু ক্রমেই বাড়ছে আশান্তি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.