অর্থে অনর্থ! ১৫০ কোটি টাকার সম্পত্তির মালিক বাবা। সেই সম্পত্তি নিয়ে বিবাদে তাঁকে গুলি করে খুন করল ছেলে! বচসার পর বাড়িতেই এই হত্যাকাণ্ডে চলে। অপরাধ সংঘটিত হওয়ার পরেই পালিয়ে যায় অভিযুক্ত। তাঁকে ধরতে একটি বিশেষ দল তৈরি করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি অভিযুক্তের।
এই ঘটনা গাজিয়াবাদের। ৫২ বছরের হরিওম চৌধুরীর বাড়ি মোদিনগর থানার অন্তর্গত বুদনা গ্রামে। এলাকার অন্যতম ধনী কৃষক হিসাবে পরিচিত তিনি। পুলিশ জানিয়েছে, মোদিনগরে ৭৫ বিঘা জমি রয়েছে হরিওমের। এছাড়াও দিল্লি-মিরাট রোডের একটি বাজারেরও মালিক তিনি। সব মিলিয়ে সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি টাকার বেশি। হরিওমের স্ত্রী অনিতা এবং দুই ছেলে নিখিল ও নিশু।
মোদিনগরের এসিপি ভাস্কর বর্মা জানিয়েছে, নিখিল মদ্যপানে আসক্ত। বাবা প্রায়ই এই নিয়ে তাঁকে বকাবকি করতেন। ইতিমধ্যে হরিওম তাঁকে বাজার ও ২৫ বিঘার জমির মালিকানা লিখে দিয়েছিলেন। যদিও নিখিলের দাবি ছিল, বাকি ৫০ বিঘা জমিও তাঁকেই লিখে দিতে হবে। আগেই এই দাবি নস্যাৎ করেছিলেন হরিওম চৌধুরী। পাশাপাশি লাগামছাড়া মদ্যপান করে টাকা ধ্বংস নিয়ে আপত্তি করেন তিনি।
পুলিশ জানিয়েছে, স্ত্রী ও ছোট ছেলের সঙ্গে রাতের খাবার খান হরিওম। এরপর বেশি রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন নিখিল। ফের মদ্যপান এবং অন্য বিষয়ে বিবাদ শুরু হয়। তখনই রিভালভার বের করে বাবাকে গুলি করেন নিখিল। চার থেকে ছয়টি বুলেট লাগে হরিওম চৌধুরীর মুখ, বুক ও পেটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর থেকে পলাতক নিখিল। তাঁর খোঁজে পুলিশি অভিযান চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার