বেকার হলেও সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না কোনও বাবা। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলেও নাবালক ছেলে ও মেয়ের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে তাঁকেই। সন্তানদের ভরণপোষণ সংক্রান্ত একটি মামলায় এমন মন্তব্য করল বম্বে হাই কোর্ট।
আদালত সূত্রে জানা গিয়েছে, অমরাবতীর বুলধানার বাসিন্দা এক ব্যক্তিকে নিম্ন আদালত নাবালক সন্তানদের জন্য মাসিক ভরণপোষণের নির্দেশ দিয়েছিল। ওই ব্যক্তির ১০ ও ৭ বছরের ছেলে ও মেয়ে রয়েছে। বিচারক নির্দেশ দেন, দুই সন্তানের জন্য প্রতি মাসে ৮ হাজার টাকা করে দেবেন যুবক। এই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাই কোর্টে মামলা করেন ওই ব্যক্তি। তিনি যুক্তি দেন, বর্তমানে সম্পূর্ণ কর্মহীন এবং সন্তানদের আর্থিক সহায়তা প্রদানে অক্ষম। এমনকী যে অটোরিক্সা চালিয়ে আয় করতেন, বিপদে পড়ে সেটি বেচে দিয়েছেন।
যদিও যাবতীয় যুক্তি উড়িয়ে দিয়েছে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। আদালতের বক্তব্য, সন্তানদের দায়িত্ব এড়াতে বেকারত্ব বা স্বল্প আয় কোনও বৈধ কারণ হতেই পারে না। বিচারকদের সাফ কথা, সন্তানদের বড় করা ও তাদের ভরণপোষণ দেওয়া বাবার আইনি ও নৈতিক দায়িত্ব। বেকার হলেও এই দায়িত্ব এড়াতে পারেন না পিতা। অতীতে সন্তানদের ভরণপোষণ দেননি যুবক, সেকথা উল্লেখ করে সতর্ক করেছে আদালত।
সর্বশেষ খবর
-
বৃষ্টি কমতেই ভ্যাপসা গরম! বিশ্বকর্মা পুজোর আগে জেনে নিন বঙ্গের আবহাওয়া আপডেট
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?
-
গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের
-
রোগী পিছু ফি ৮০০ টাকা, আটটি চেম্বার! সোনারপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক
-
‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’, মোদিকে বলিউডি বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, কী বললেন পুতিনকে?