লিভ-ইন সঙ্গীকে ডেকে নিয়ে খুন প্রাক্তন প্রেমিকের! ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ। তারপর তরুণীর হবু স্বামীকে ফোন করে যুবক জানায়, ‘ওকে শেষ করে দিয়েছি’। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। তার থেকে কিছুটা দূরে উদ্ধার যুবকেরও ঝুলন্ত দেহ। হাড়হিম কাণ্ডটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম বৈষ্ণবী আওয়াড়। বয়স ২০। বৈষ্ণবী বেশ কিছু দিন সাহিল লাভারের সঙ্গে লিভইনে ছিলেন। কিন্তু গত কয়েকমাসে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। সাহিলের সঙ্গ ছেড়ে ইন্দিরানগর থেকে নাসিকে চলে যান তরুণী। যুবকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। এ দিকে বৈষ্ণবীর বিয়েও ঠিক হয়ে যায়।
আরও পড়ুন:
এর মাঝেই শুক্রবার রাতে নাসিকে পৌঁছয় সাহিল। দেখা করার জন্য ডাকে বৈষ্ণবীকে। প্রাক্তন প্রেমিকের ডাকে চলেও আসেন তরুণী। ঘটনাস্থলেই তাঁদের ঝামেলা বাঁধে। তর্কাতর্কি শুরু হয়। বৈষ্ণবী তাঁর হবু স্বামীকে ফোন করে জানান, ‘সাহিল এসেছে তুমি তাড়াতাড়ি চলে এসো’। অভিযোগ এরপরই যুবক ধারালো অস্ত্র দিয়ে তরুণীকে কোপাতে থাকে। ফোনের ওপারে থাকা তরুণীর হবু স্বামীকে জানায়, সে বৈষ্ণবীকে খুন করেছে। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সাহিল। ঘটনার খবর পেয়ে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। তল্লাশির সময় ঘটনাস্থল থেকে কিলোমিটার খানেক দূরের একটি গাছে অভিযুক্ত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অনুমান, খুনের পর সে আত্মঘাতী হয়েছে। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাল-গমের পাশাপাশি মিলবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও, রেশন দোকানগুলি নিয়ে বিরাট সিদ্ধান্ত
-
দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার!
-
রাত্রিবাস করেছিলেন মহানায়ক, ‘উত্তম’ স্মৃতি আগলে আজও নতু গ্রামের জমিদার বাড়ি
-
পুরভোটে স্ট্র্যাটেজি বদল সিপিএমের! জোট নিয়ে নিচুতলার কর্মীদের ‘স্বাধীনতা’ দিল আলিমুদ্দিন
-
নদী না ডাস্টবিন! তীরে আবর্জনার পাহাড়, একা হাতে পরিষ্কার তরুণের, ছবি দেখে কুর্নিশ নেটপাড়ার