Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Uttar Pradesh

জমি বিবাদে দাদাকে খুন! উঠোনে দেহ পুঁতে থানায় নিখোঁজ ডায়েরি! গ্রেপ্তার ‘গুণধর’ ভাই

অবশেষে পুলিশের জালে ধরা পড়েন অভিযুক্ত। পুলিশের দাবি, ধৃত খুনের কথা স্বীকার করেছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ২০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ২০:০৩

options
link
জমি বিবাদে দাদাকে খুন! উঠোনে দেহ পুঁতে থানায় নিখোঁজ ডায়েরি! গ্রেপ্তার ‘গুণধর’ ভাই zoom
প্রতীকী ছবি।

জমি নিয়ে বিবাদ! দাদাকে খুনের পর দেহ পুঁতে রাখে বাড়ির পিছনে। তারপর থানায় গিয়ে নিজেই দাদার নিখোঁজ অভিযোগ জানান ভাই। অবশেষে পুলিশের জালে ধরা পড়েন অভিযুক্ত। পুলিশের দাবি, ধৃত খুনের কথা স্বীকার করেছেন।

ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসির। মৃত বাসিন্দার নাম তারেক বেগ। বয়স ৩৮ বছর। তিনি তাঁর ছোট ভাই মাসারেকের সঙ্গে থাকতেন। মাসারেক মাস দুয়েক আগে বিয়ে করেছেন। সম্প্রতি তাঁদের বাবা মারা যান। তারপর থেকে তাঁদের মা আত্মীয়ের বাড়িতে থাকেন। যে জমি নিয়ে বিবাদ সেই বাড়িতে থাকতেন দুই ভাই। ১৫ ফেব্রুয়ারি মাসারেক থানায় গিয়ে অভিযোগ জানান তাঁর দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই মোতাবেক তদন্ত শুরু করে পুলিশ। কথা বলা হয় স্থানীয়দের সঙ্গে। ডাকা হয় আত্মীয়দেরও।

Advertisement

সেই সময় এক কাকা বলেন, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। তারপরই মাসারেককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু তদন্তকারীদের ভুল পথে চালনা করেন তিনি। এরপর নিজের বাড়িতেই তারেকের ফোন মেলে। এরপরই তারেককের ভাইকে আটক করে থানায় নিয়ে আসা হয়। লাগাতার জিজ্ঞাসাবাদের সময় ভেঙে পড়েন মাসারেক। পুলিশের দাবি, ধৃত খুনের কথা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, দাদা বেঁচে থাকলে সম্পত্তি ভাগাভাগি হবে তা চাননি মাসারেক। ১০ ফেব্রুয়ারি রাতে ধারালো অস্ত্র নিয়ে দাদা তারেকের উপর চড়াও হন তিনি। খুনের পর দেহ পুঁতে দেন বাড়ির ফাঁকা জমিতে। যাতে সন্দেহ না হয়, তাই থানায় নিখোঁজ অভিযোগও জানান তিনি। মৃতদেহ উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.